চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভূমিকম্পের পর ভূমিকম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৯ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০১৮
আন্তর্জাতিক
A A
ইন্দোনেশিয়া-ভূমিকম্প-ভূমিকম্পের উদ্ধারকাজ

রোববারের ভয়াবহ ভূমিকম্পের রেশ না কাটতেই আবারও কেঁপে উঠল ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ লোম্বক। মার্কিন ভূ-তাত্ত্বিক গবেষণা সংস্থা ইউএসজিএসের তথ্য অনুসারে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯।

তবে ইন্দোনেশিয়ার ভূ-তাত্ত্বিক সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১.২৫ মিনিটের দিকে লোম্বকের উত্তর-পশ্চিম উপকূল এলাকায় ৬.২ মাত্রার শক্তিশালী কম্পন অনুভূত হয়। অবশ্য ভূমিকম্প পরবর্তী কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

কম্পনে লোম্বকের বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে।

Banglabid

এবারের ভূমিকম্পটি রোববারের ভূমিকম্পেরই আফটারশক বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতপো পরুয়ো নুগরোহো।

রোববারের পর থেকে ৩৪০টিরও বেশি আফটারশক হয়েছে এলাকাটিতে। ধারণা করা হচ্ছে, এবারের আফটারশকটিই সবচেয়ে তীব্র ছিল।

লোম্বকের কাছাকাছি অবস্থিত আরেক পর্যটন আকর্ষণ বালি দ্বীপেও আফটারশকের কম্পন অনুভূত হয়েছে বলে বিবিসি’কে জানিয়েছেন সেখানে থাকা এক ব্রিটিশ পর্যটক। ওই সময় আতঙ্কে লোকজন ঘর থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নেন।ইন্দোনেশিয়া-ভূমিকম্প-ভূমিকম্পের উদ্ধারকাজ

Reneta

গত রোববার হওয়া ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের উদ্ধার অভিযান এখনো চলছে। সরকারি হিসেবে ওই ভূমিকম্পে অন্তত ১৩১ জনের মৃত্যু হয়েছে। তবে স্থানীয় গণমাধ্যমের হিসেব অনুসারে মৃতের সংখ্যা ৩৪৭-এ গড়িয়েছে।

শুধু রোববারের ভূমিকম্পেই ১৪শ’র বেশি মানুষ আহত ও দেড় লাখের বেশি অধিবাসী ঘরহারা হয়েছে বলে জানিয়েছে সরকার। তার ওপর দফায় দফায় আফটারশকে উদ্ধারকাজ ব্যাহত হয়ে ক্ষতির পরিমাণ বাড়ছে।

তাই মৃতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইন্দোনেশিয়া-ভূমিকম্প-ভূমিকম্পের উদ্ধারকাজ
ম্যাপ: বিবিসি

রেডক্রস এই দুর্যোগকে ‘অস্বাভাবিক রকম ধ্বংসাত্মক’ বলে অভিহিত করেছে। রেডক্রসের লোম্বক কর্মকর্তা ক্রিস্টোফার রাসি জানান, রোববারের ভূমিকম্পে বেশ কিছু গ্রাম একেবারে মাটির সাথে মিশে গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্দোনেশিয়াইন্দোনেশিয়া-ভূমিকম্পভূমিকম্পসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আর্জেন্টিনায় গর্ভপাতকে বৈধতা দিতে আনা বিল খারিজ

পরবর্তী

বিভেদ ভুলে ‘মাইলস’-এ ফিরছেন শাফিন আহমেদ

পরবর্তী

বিভেদ ভুলে ‘মাইলস’-এ ফিরছেন শাফিন আহমেদ

আয়রনের ঘাটতির উপসর্গগুলো জেনে নিন

সর্বশেষ

মাঠেই মৃত্যু, ম্যাচ চলাকালীন কী ঘটেছিল পর্তুগিজ মিডফিল্ডারের সাথে

আগস্ট ২৩, ২০২৬

মায়ের মরদেহ নিয়ে সীমান্ত পেরোল ১৫ বছরের ভাষা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

মন অস্থির হলে পড়তে পারেন সূরা আদ-দুহা

আগস্ট ২৩, ২০২৬

অজিদের বিপক্ষে সিরিজ ড্রয়ে আইসিসি থেকে যে সুখবর পেল বাংলাদেশ

আগস্ট ২৩, ২০২৬
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়েছে , ছবি: সংগৃহীত

বঙ্গভবনে প্রথম কর্মদিবস শুরু রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT