চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভূমধ্যসাগরে ভাসমান অবস্থায় ২৬৪ বাংলাদেশি উদ্ধার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৮ অপরাহ্ণ ২৫, জুন ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

ভূমধ্যসাগর থেকে ভাসমান অবস্থায় ২৬৪ জন বাংলাদেশি নাগরিকসহ ২৬৭ জনকে উদ্ধার করেছে তিউনিশিয়ার কোস্ট গার্ড। লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে অবৈধপথে ইউরোপ যাওয়ার সময় তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম।

উদ্ধার হওয়া ব্যক্তিদের পরে তিউনিসিয়ার দ্বীপ জেরবারের একটি হোটেলে রেড ক্রিসেন্টের অধীনে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

প্রতি বছরই লিবিয়া ও তিউনিশিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাত্রায় নৌকা ডুবে প্রাণ হারান শত শত অভিবাসনপ্রত্যাশী। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটকও হন অনেকে। এরপরও বিপজ্জনক এ পথ পাড়ি দিয়ে বাংলাদেশিসহ অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপ পাড়ি জমানোর প্রবণতা থামছে না।

সবশেষ বৃহস্পতিবার লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার সময় ভূমধ্যসাগরে নৌকা ভেঙে যাওয়ায় উপকূলে আটকা পড়েন ২৬৭ অভিবাসনপ্রত্যাশী। এদের মধ্যে ২৬৪ জনই বাংলাদেশের নাগরিক। উদ্ধার হওয়া অন্য তিনজন মিশরের বলে জানিয়েছে আইওএম। উদ্ধারদের আইওএম এবং রেড ক্রিসেন্টের কাছে হস্তান্তরের পর, তিউনিশিয়ার একটি হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

আইওএমের দেওয়া তথ্য অনুযায়ী, গত জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত লিবিয়া হয়ে ইউরোপে যাওয়ার সময় এক হাজারের বেশি অভিবাসন প্রত্যাশীকে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা হয়। যা গত বছরের চেয়ে ৭০ শতাংশ বেশি।

২০১৫ সালের পর থেকে এ পর্যন্ত আইওএমের সহায়তায় ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া ২ হাজার ৯শ’ বাংলাদেশি লিবিয়া থেকে দেশে ফিরেছেন। জাতিসংঘের তথ্য মতে, অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত কমপক্ষে ৭৬০ জন অভিবাসী মারা গেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উদ্ধারবাংলাদেশিভূমধ্যসাগর
শেয়ারTweetPin

সর্বশেষ

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT