চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৩ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০১৭
অর্থনীতি
A A
ঋণ খেলাপি

ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য সচিব মো. মোশারফ হোসেন খান সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় কর্তৃক ১৪টি রাষ্ট্রীয় মালিকানাধীন ও বিশেষায়িত ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের দশম ও তদূর্ধ্ব গ্রেডের বিভিন্ন পদে সরাসরি নিয়োগ কার্যক্রম সম্পাদন করা হয়ে থাকে।’

এতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গত ৩ ডিসেম্বরের নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন (স্মারক নং-বিবি/০০০২৬/৭০৩/২০১৭) বাংলাদেশ ব্যাংকের দৃষ্টিগোচর হয়েছে। প্রজ্ঞাপনটি সম্পূর্ণ ভুয়া ও অসৎ উদ্দেশ্যে প্রচারিত। সর্বসাধারণকে এ ধরনের ভুয়া কার্যক্রম বিষয়ে অধিকতর সর্তক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের নাম ব্যবহার করে গত ৩ ডিসেম্বর প্রতারক চক্র একটি ভুয়া প্রজ্ঞাপনে সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংকের বিভিন্ন চতুর্থ শ্রেণির পদে (অফিস সহকারী, কম্পিউটার অপারেটর, গার্ড, ঝাড়ুদার ও টেলিফোন অপারেটর) নিয়োগের কথা বলা হয়। প্রজ্ঞাপনটি বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভার সিদ্ধান্ত বলেও উল্লেখ করা হয়।

বাংলাদেশ ব্যাংকের মতে, চতুর্থ শ্রেণির উল্লিখিত পদে নিয়োগের এখতিয়ার স্ব-স্ব ব্যাংকের। এসব নিয়োগের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের বা ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের কোন সম্পৃক্ততা নেই।

প্রতারক চক্রটি বিভিন্ন ব্যাংকের মতোই নিয়োগপত্র ও বাংলাদেশ ব্যাংকের ভুয়া প্রজ্ঞাপন তৈরি করেছে। বাংলাদেশ ব্যাংকের হুবহু নকল ওয়েবসাইটও তৈরি করেছে তারা।

Reneta

এসব প্রতারণা থেকে জনসাধারণকে নিরাপদ রাখতেই এই সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ব্যাংকব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

জুলাই ৬, ২০২৬

প্রবীণ কৃষক নেতা ও বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিম মারা গেছেন

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT