ভুয়া ডিগ্রি নিয়ে চিকিৎসা দিলে ৩ বছরের কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানার বিধান রেখে বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা আইনের খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এছাড়াও অনুমোদনহীন ওষুধ খাওয়ার পরামর্শ দিলে এক বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে ‘বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদ চিকিৎসা শিক্ষা আইন-২০২১’ এর খসড়ায়।
রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে অ্যাক্রিডিটেশন কাউন্সিলের অনুমোদন ছাড়া চিকিৎসকদের বিদেশে উচ্চ শিক্ষা বা কোন ডিগ্রি নেয়া যাবে না- এমন বিধান রেখে ‘বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রিডিটেশন আইন-২০২১’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়।
বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব জানান, করোনা টিকার বুস্টার ডোজ দেয়ার প্রক্রিয়া পর্যালোচনা করে দ্রুত প্রয়োগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।










