চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুয়া খবর যাচাইয়ে হোয়াটসঅ্যাপের ‘চেকপয়েন্ট টিপলাইন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০০ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০১৯
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
হোয়াটসঅ্যাপ-ভুয়া খবর

ভারতের আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এনেছে ভুয়া খবর যাচাই করার বিশেষ সেবা।

‘চেকপয়েন্ট টিপলাইন’ নামে নতুন এই সেবাটির মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এখন থেকে যে কোনো সংবাদ সত্য না মিথ্যা, নাকি সত্য-মিথ্যার মিশেলে বিভ্রান্তিকরভাবে প্রকাশ করা হয়েছে তা যাচাই করার সুযোগ পাবেন।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, এই চেকপয়েন্ট টিপলাইন সেবাটি হলো একটি বিশেষ ফোন নম্বর (৯৬৪৩-০০০-৮৮৮)। এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংবাদ বা তথ্য সংশ্লিষ্ট যে কোনো লিংক, ছবি বা ভিডিও মেসেজ করে পাঠানো যাবে।

এরপর সেই লিংক, ছবি বা ভিডিওটি যাচাই করে সেই নম্বর থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে জবাবে জানানো হবে ওই তথ্য বা সংবাদটি আসল নাকি ভুয়া।

হোয়াটসঅ্যাপের এই ফিচারটি ইংরেজি ছাড়াও হিন্দি, তেলেগু, বাংলা এবং মালায়লাম – ভারতের এই চারটি ভাষায় ব্যবহার করা যাবে।

ভারতে এ ধরনের ভুয়া খবর যাচাইকারী সেবা এটিই প্রথম নয়। হোয়াটসঅ্যাপের আগেও ভারতের তথ্য যাচাই প্ল্যাটফর্ম অল্টনিউজ (AltNews) এবং বুম (Boom) ইতোমধ্যে পাঠকের প্রশ্নের ভিত্তিতে সন্দেহজনক তথ্য ও গণমাধ্যম আধেয় যাচাই করে হোয়াটসঅ্যাপের সাহায্যে ব্যবহারকারীদের কাছে পাঠিয়ে থাকে।

Reneta

বিবিসিও তার বিভিন্ন ভারতীয় ভাষার সার্ভিসগুলোর সাহায্যে পাঠকের চাহিদা অনুযায়ী ভারতের সেসব সংবাদ যাচাই করে পাঠকের কাছে সত্য-মিথ্যা নিশ্চিত করে তথ্য পাঠিয়ে থাকে।

হোয়াটসঅ্যাপ এভাবে এতদিন তৃতীয় পক্ষের সাহায্যে তথ্য যাচাই করে থাকলেও এবারই প্রথম মেসেজিং প্ল্যাটফর্মটি নিজেরাই এই কাজটি হাতে নিয়েছে, যেখানে ভারতের জাতীয় নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটগ্রহণ শুরুর মাত্র সপ্তাহখানেক বাকি।

ভারতেই হোয়াটসঅ্যাপের সবচেয়ে বড় বাজার। দেশতে বর্তমানে প্রায় ২০ কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী রয়েছে। ভারতের সবচেয়ে জনপ্রিয় ইন্টারনেটভিত্তিক সেবা এটি। যার ফলে অ্যাপটি ব্যবহার করে যে কোনো তথ্য ও সংবাদ খুব দ্রুত এবং কার্যকরভাবে ভারতের এক মাথা থেকে অন্য মাথায় ছড়িয়ে দেয়া সম্ভব।

এমনিতেই হোয়াটসঅ্যাপ পুরো ভারত জুড়ে সমালোচনায় আছে। কেননা ইতোমধ্যে অ্যাপটির সাহায্যে ছড়ানো বিভিন্ন ভুয়া তথ্য বেশকিছু সহিংসতার ঘটনায় উস্কানি হিসেবে কাজ করেছে।

তাই ভারত সরকারের কাছ থেকে চাপের মুখে পড়ে অ্যাপ কর্তৃপক্ষ বাধ্য হয়ে গত বছর থেকে ভুয়া তথ্য ও সংবাদ ছড়ানো নিয়ন্ত্রণ করতে বেশকিছু পদক্ষেপ নেয়। এজন্য নতুন কিছু ফিচারও যোগ করে অ্যাপটি। তারই ধারাবাহিকতায় নির্বাচনের আগে আগে নিজেদেরই ভুয়া খবর যাচাই ব্যবস্থা নিয়ে এলো অ্যাপটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভুয়া খবরহোয়াটসঅ্যাপহোয়াটসঅ্যাপ-ভুয়া খবরহোয়াটসঅ্যাপে গুজব
শেয়ারTweetPin

সর্বশেষ

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নিকোটিন পাউচের বাজারজাতকরণ অভিযোগের দাবি প্রজ্ঞা ও আত্মার

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬

রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা?

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT