ভুয়া কাগজ দেখিয়ে শপথ নিয়েছেন জায়েদ খান বললেন সাইমন
জায়েদ খান ও সাইমন ভুয়া কাগজ দেখিয়ে শপথ নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলনে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
হাইকোর্ট থেকে আনা একটি কাগজ দেখিয়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে গত শুক্রবার বিকেলে তড়িঘড়ি করে শপথ নেন জায়েদ খান। তার সেই হাইকোর্ট থেকে আনা ‘কাগজটি ভুয়া’ বলে জানিয়েছেন শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন। রোববার সন্ধ্যায় এফডিসিতে নিপুণকে নিয়ে সংবাদ সম্মেলন করার সময় সাইমন বলেন, ‘কোর্ট থেকে এখনও পর্যন্ত কোনো কাগজ বের হয়নি। কোর্ট থেকে যে রায় এসেছিল, তার কোনো কাগজ দেয়া হয়নি। তাহলে কাগজ কই থেকে পেলেন জায়েদ খান?’
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






