লাইফস্টাইল

ভুল সবই ভুল

ভুল সবই ভুল

প্রতিদিন যে জিনিসগুলো ব্যবহার করা হয়, তার মধ্যেই লুকিয়ে আছে অনেক ভুল। এসব ভুলের কারণে নানা ক্ষতি হচ্ছে শরীরের। খুব প্রয়োজনীয় এসব জিনিসের সঠিক ব্যবহার জানা থাকলে এড়ানো সম্ভব এসব ঝুঁকি। জেনে নিন তেমনই কিছু ভুল সম্পর্কে।

মাইক্রোওয়েভ: মাইক্রোওয়েভ ওভেনে স্টিল ছাড়া আর সব পাত্রেই খাবার গরম করা যায়, এমন ধারণা অনেকেরই। কিন্তু প্লাস্টিকের বক্সে খাবার গরম করলে ক্ষতিকর কেমিক্যাল মিশে যায় খাবারের সাথে। ফলে ক্যানসারের ঝুঁকি বাড়ে। তাই খাবার গরম করার সময় ‘মাইক্রোওয়েভ সেফ’ এবং ‘হিটপ্রুফ’ লেখা পাত্র বেছে নিন।

টুথপেস্ট: দাঁত ব্রাশ করার সময় কতটুকু টুথপেস্ট ব্যবহার করেন? দুই মিনিট ব্রাশ করার জন্য একটি মটরদানার সমান টুথপেস্টই যথেষ্ট। এর বেশি টুথপেস্ট ব্যবহার করলে দাঁতের ফ্লুরাইড নষ্ট হয়ে যায়। এছাড়াও মাড়ির ক্ষয় হওয়ার সম্ভাবনাও থাকে।

চুল আঁচড়ানো: অনেকেরই কিছুক্ষণ পর পর চুল আঁচড়ানোর অভ্যাস থাকে। কিন্তু চুল যত কম আঁচড়ানো হবে, তত ভালো। চুল বেশি আঁচড়ালে ভঙ্গুর হয়ে যায়। আঁচড়ানোর সময় প্রথমে নিচের জট ছাড়িয়ে নিতে হবে। এরপর উপর থেকে আঁচড়াতে হবে। এতে চুল ভালো থাকবে।

রান্নাঘরের স্পঞ্জ: রান্নাঘরের থালা-বাসন পরিষ্কার করার স্পঞ্জটা কিন্তু কেনার পরে একবারও ধোয়া হয় কিনা সন্দেহ আছে। প্রচুর ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকে এই স্পঞ্জে। তাই দুই-তিন বার ব্যবহারের পরেই গরম পানিতে ভিজিয়ে রেখে পরিষ্কার করে নেয়া উচিত।

ডিটারজেন্ট: কাপড়কে আরও পরিষ্কার ও ঝকঝকে করার জন্য বেশি পরিমাণে ডিটারজেন্ট ব্যবহার করেন অনেকেই। কিন্তু সঠিক পরিমাণের বদলে বেশি ব্যবহার করলে কাপড় দুর্বল হয়ে যায় ও তাড়াতাড়ি ছিঁড়ে যায়। টাইমস অব ইন্ডিয়া

বিষয়:টুথপেস্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…