বাংলাদেশ

ভিসি ভবনে হামলার দায় অস্বীকার আন্দোলনকারীদের

ভিসি ভবনে হামলার দায় অস্বীকার আন্দোলনকারীদের

ভিসি ভবনে হামলার দায় অস্বীকার করে এর নিন্দা জানিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার পরিষদ। একইসঙ্গে হামলার নিন্দা জানিয়ে এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন তারা।

সোমবার সকালে ঢাবি কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আয়োজিত সংবাদ সম্মলনে তারা নিজেদের অবস্থান তুলে ধরেন। 

সরকারের পক্ষ থেকে এখনও কেউ যোগাযোগ না করার হতাশা প্রকাশ করে তারা বলেন, দুপুরের মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করা না হলে বিকেল থেকে সাধারণ ছাত্র-জনতার দাবানল জ্বলে উঠবে।

সংবাদ সম্মেলনে কথা বলেন পরিষদের দুই যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খান এবং নুরুল হক। দু’জনই ঢাবির মাস্টার্সের শিক্ষার্থী।

বিষয়:কোটা সংস্কার আন্দোলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…