চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিসা বাতিলের পর অস্ট্রেলিয়ায় বিমানবন্দরে আটকা জোকোভিচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৭ পূর্বাহ্ণ ০৬, জানুয়ারি ২০২২
- সেমি লিড, অন্যান্য খেলা, স্পোর্টস
A A

করোনা ভ্যাকসিনের তথ্য প্রকাশ না করায় অস্ট্রেলিয়ান ওপেনে টেনিস তারকা নোভাক জোকোভিচকে অংশ নিতে দেয়া হবে না বলে আগেই জানিয়ে দিয়েছিল দেশটি। সেই ধারাবাহিকতার এবার অস্ট্রেলিয়া সরকার নাটকীয়ভাবে তার ভিসা বাতিল করে দিয়েছে।

দশবারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী জোকোভিচ মেলবোর্নের টুলামারিন বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে কয়েক ঘণ্টা আটকে রাখা হয়। অস্ট্রেলিয়ায় প্রবেশের নিয়ম যথাযথভাবে না মানায় তাকে ফেরত পাঠানো হবে।

সার্বিয়ান এ তারকাকে বর্তমানে সরকারি ব্যবস্থাপনায় একটি হোটেলে রাখা হয়েছে। পরবর্তী কোনো ফ্লাইটে তাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স এক বিবৃতিতে জানিয়েছে, জোকোভিচ অস্ট্রেলিয়ায় প্রবেশের প্রয়োজনীয় শর্ত পূরণের জন্য উপযুক্ত প্রমাণে ব্যর্থ হয়েছেন। তার ভিসা বাতিল করা হয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জোকোভিচের বিষয়টি নিশ্চিত করে তার দেয়া পোস্টে লিখেছেন, আমাদের সীমান্তের ব্যাপার বিশেষভাবে যখন আসবে তখন আইন সবার জন্য সমান। কেউ এই আইনের ঊর্ধ্বে নয়। আমাদের কঠোর সীমান্ত নীতির জন্য অস্ট্রেলিয়া সমালোচিত হলেও এখানে কোভিডে বিশ্বের মৃত্যুর হার সবচেয়ে কম। আমরা সতর্কতা অবলম্বন করছি।

১৭ জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ার শহর মেলবোর্নে কোর্টে গড়াবে লড়াই। আসর থেকে বাদ পড়ে ২১তম গ্র্যান্ড স্লামজয়ের অপেক্ষা দীর্ঘতর হচ্ছে জোকোভিচের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়ান ওপেনজোকোভিচভিসাভ্যাকসিনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি আধুনিক পেট্রোল বোট

জুলাই ৩, ২০২৬

অফিস চলাকালে বেসরকারি হাসপাতালে ডাক্তারের প্র্যাকটিস, ক্যামেরা দেখেই পালানোর অভিযোগ

জুলাই ৩, ২০২৬

মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত রিপনসহ ৪ জন গ্রেপ্তার

জুলাই ৩, ২০২৬

আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের সাত দিনের আনুষ্ঠানিকতা শুরু

জুলাই ৩, ২০২৬

৪ কোটি টাকার ‘তছনছ’-এ ৪ কোটিই লস!

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT