চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিলিয়ার্সকে ফেরালে সমস্যায় পড়ে যেত প্রোটিয়ারা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৪ অপরাহ্ণ ১৪, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের দল ঘোষণার একদিন আগে অবসর ভেঙে ফিরতে চেয়েছিলেন এবি ডি ভিলিয়ার্স। কিন্তু নিজেদের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যানের ডাকে সাড়া দেয়নি সাউথ আফ্রিকা ক্রিকেট। বোর্ডের এমন সিদ্ধান্তকে ইতিবাচক বলছেন রেসি ফন ডার ডুসেন। প্রোটিয়া মিডলঅর্ডার ব্যাটসম্যানের দাবি, ভিলিয়ার্স দলে ঢুকলে কঠিন এক সমস্যায় পড়ে যেত সাউথ আফ্রিকা!

কি সেই সমস্যা? ডুসেনের ভাষ্য ভিলিয়ার্সের অন্তর্ভুক্তি ওলট-পালট করে দিতো সাউথ আফ্রিকার বিশ্বকাপ দলটাকেই। এবির অনুপস্থিতিতে যেভাবে এগোচ্ছিলো দল, তাকে দলে টানলে বাধা পড়তো সে প্রক্রিয়ায়। হয়তো বাদ পড়তে হত কোনো একজন ব্যাটসম্যানকে যেটা ফন ডুসেনেরই হওয়ার সম্ভাবনা ছিল বেশি।

‘দেখুন, ভিলিয়ার্সের ব্যাপারে উত্তর দেয়ার মতো যোগ্য ব্যক্তি আমি নই। কারণ, এই বিষয়টিতে আমার কোনো হাত নেই। তবে তিনি যদি অবসর না নিতেন তাহলে সরাসরি আমাকে তার পক্ষে পেতেন।’

Banglabid

‘কিন্তু দল ঘোষণার একদিন আগে আপনি এসে বলতে পারেন না যে আমি দলে খেলতে চাই। এই দলটা গুছিয়ে আনতে আমরা এক বছর কাজ করেছি। আমি বলছি না তিনি ভুল করেছেন কিংবা ঠিক কাজটাই করেছেন। সুতরাং দয়া করে আমার কথার ভুল ব্যাখ্যা করবেন না। তবে তিনি ফিরলে দলে একটা কঠিন পরিস্থিতি তৈরি হত। হয়তো কঠিন কোনো সমস্যা না, কারণ ভিলিয়ার্স এখনো বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন। আমার মনে হয় তিনি যেভাবে ফিরতে চেয়েছেন তার প্রক্রিয়া ঠিক ছিল না!’

দলে ফেরার যে একদমই সুযোগ পাননি ভিলিয়ার্স এমনও নয়। বছরের শুরুতে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলার সুযোগ পাওয়া সত্ত্বেও তা গ্রহণ না করায় বিশ্বকাপে ভিলিয়ার্সকে আর ফেরায়নি সাউথ আফ্রিকান ক্রিকেট বোর্ড। ফন ডুসেনও বলছেন সেখানেই বড় ভুল করে বসেছেন এবি।

‘আমি বিশ্বাস করি ওটিস গিবসন (সাউথ আফ্রিকার কোচ) এবং ফ্যাফ ডু প্লেসিস (অধিনায়ক) তাকে সুযোগ দিতে চেয়েছিলেন। এমনকি চাপ কমিয়ে বিশ্বকাপেও খেলতে বলেছিলেন। তাকে অনেক সুবর্ণ সুযোগ দেয়া হয়েছিল, কিন্তু তিনি না বলেছেন। বলেছেন, অবসর নিয়েই তিনি খুশি। আর এটাই যথেষ্ট।’

Reneta

ভিলিয়ার্সকে না পেয়ে শেষ পর্যন্ত ফন ডুসেনকে পাকিস্তানের বিপক্ষে খেলার সুযোগ করে দেয় সাউথ আফ্রিকা। সেই সিরিজে আলো কেড়ে বিশ্বকাপ দলে সুযোগ পান এ ডানহাতি ব্যাটসম্যান। বিশ্বকাপে আসার আগে মাত্র নয় ম্যাচে পাঁচটি ফিফটি পেয়েছেন। টানা হারের বৃত্তে থাকা প্রোটিয়াদের মধ্যে তিনিই আছেন ফর্মে। ১১৩ রান নিয়ে কুইন্টন ডি ককের পর তিনি সাউথ আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক আসরে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এবি ডি ভিলিয়ার্সবিশ্বকাপ-২০১৯সাউথ আফ্রিকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দর্শকের অনুরোধে চ্যানেল আইতে ফের ‘কৃষকের ঈদ আনন্দ’

পরবর্তী

ইরানের মাইন অপসারণের ভিডিও প্রকাশ করলো যুক্তরাষ্ট্র

পরবর্তী

ইরানের মাইন অপসারণের ভিডিও প্রকাশ করলো যুক্তরাষ্ট্র

লন্ডনে কী করছেন বুবলী?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

আগস্ট ২০, ২০২৬

ব্যাচেলর ফ্ল্যাটে এবার রাফসান-সুনেরাহ!

আগস্ট ২০, ২০২৬

ভারতে খেলবে আর্জেন্টিনা-স্পেনকে টেক্কা দেয়া ভোজিনহার কেপ ভার্দে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর সময় এগিয়ে আনা হচ্ছে

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT