চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিলিয়ার্সে ভাসল সব পরিকল্পনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার শাকিব হাসান ব্যাট হাতে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিয়ন্ত্রিত বোলিং আর রান কমিয়ে রাখার পরিকল্পনা ভেস্তে যাচ্ছে এবি ডি ভিলিয়ার্সের ব্যাটিংয়ে। চার মাস পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমে ৬৮ বলে শতক হাঁকিয়েছেন তিনি।

শুরু থেকে উইকেটের চিন্তা বাদ দিয়ে বাংলাদেশি পেসাররা রানরেট নাগালের মধ্যে রাখার চেষ্টা করেন। এরপর সাকিব আল হাসান জোড়া উইকেট নেন। বেশ টার্ন পাচ্ছিলেন তিনি।

১৮তম ওভারের তৃতীয় বলে সাকিব প্রথম ফেরান কুইন্টন ডি কককে (৪৬)। সাকিবের বলটি একটু ভেতরে ঢুকতেই লাইন মিস করে এলবিডব্লিউ হন ডি কক।

Banglabid

একই ওভারের শেষ বলে অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস ‘ডাক’। একদম বোকা বনে যান। উইকেটে পড়ে বলের গতি কিছুটা কমে যায়। বলটি না আর্ম, না গুগলি। প্লেসিসও কিছু বুঝে উঠতে পারেননি। মিডল স্টাম্পে পড়ে হালকা বাঁক খেয়ে স্টাম্প খেয়ে নেয়।

এদিন শুরু থেকে পেসাররা আগের ম্যাচের চেয়ে তুলনামূলক বেশি নিয়ন্ত্রণ ধরে রেখে বল করতে থাকেন। উইকেট না পেলেও প্রথম দশ ওভারে কুইন্টন ডি-কক এবং হাশিম আমলাকে বেশ ভুগতে দেখা যায়।

প্রথম ১০ ওভারে এদিন কোনও উইকেট না হারিয়ে ৫০ রান সংগ্রহ করে স্বাগতিকরা। এই সময়ে চার হয় মাত্র তিনটি। আগের ম্যাচে প্রথম ১০ ওভারে রান ছিল ৬১। ৪০ ওভার আসতে আসতে স্কোর ২৫৫/৩।

Reneta

সাউথ আফ্রিকার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফী। চোটে সিরিজের দ্বিতীয় টেস্ট ও প্রথম ওয়ানডেতে না থাকা ওপেনার তামিম ইকবাল একাদশে ফিরেছেন। আর জায়গা হারিয়েছেন আগের ম্যাচের অভিষিক্ত মোহাম্মদ সাইফউদ্দিন।

প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করা মুশফিকুর রহিমকে নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও সেটা কেটে গেছে। সিরিজ বাঁচানোর গুরুত্বপূর্ণ ম্যাচে দলেই আছেন মিডলঅর্ডারের ব্যাটিং ভরসা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিইসির বক্তব্যে রাজনৈতিক সংকট বাড়বে: দুদু

পরবর্তী

বাংলাদেশ কি আসলেই বৈষম্যের দেশে পরিণত হচ্ছে?

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ কি আসলেই বৈষম্যের দেশে পরিণত হচ্ছে?

Zunaid Ahmed Palak's Facebook profile page screenshot with reviews and profile picture. Channel i News - চ্যানেল আই নিউজ

পেপ্যাল ইস্যুতে ফেসবুক পেজে ক্ষোভের মুখে আইসিটি মন্ত্রী

সর্বশেষ

রবিনসন শোনালেন টাংয়ের সঙ্গে বল কেটে ভাগ করে নেয়ার সেই গল্প

আগস্ট ২০, ২০২৬

চাঁদাবাজির প্রতিবাদে সন্দ্বীপে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ঘাটেই মৃত্যু বীর মুক্তিযোদ্ধার

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৭০ অনুচ্ছেদ সংশোধনের পর হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬

বাগেরহাট সদর হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT