চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিলিয়ার্সের ‘আমুদে’ ব্যাটিংয়ে কঠিন চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৩ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার শাকিব হাসান ব্যাট হাতে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কখনো স্টাম্প ছেড়ে। কখনো জায়গায় দাঁড়িয়ে। এবি ভিলিয়ার্স দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে যেন নেচে নেচে ব্যাট করে দলকে ৩৫৩ রানের সংগ্রহ এনে দিলেন। পার্লের মাঠে এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোর। ভিলিয়ার্স নিজে থামেন ১৭৬ রানে। বাংলাদেশের বিপক্ষে কোনো সাউথ আফ্রিকান ব্যাটসম্যানের সর্বোচ্চ রান এটি।

ভিলিয়ার্স ৬৮ বলে শতকে পৌঁছান। শুরুতে লেটকাট করতে যেয়ে স্লিপে একটা ক্যাচ দিয়েছিলেন। মুশফিক আর নাসির ‘আমি-তুমি’ করে তাকিয়ে তাকিয়ে বলের চলে যাওয়া দেখেন। এরপর ভিলিয়ার্স আর কোনো সুযোগ দেননি। শেষ পর্যন্ত ১০৪ বল খেলে ১৭৬ করে সাব্বিরের হাতে ক্যাচ দেন। বোলার ছিলেন পেসার রুবেল হোসেন।

শুরু থেকে এদিন উইকেটের চিন্তা বাদ দিয়ে বাংলাদেশি পেসাররা রানরেট নাগালের মধ্যে রাখার চেষ্টা করেন। এরপর সাকিব আল হাসান জোড়া উইকেট নেন। বেশ টার্ন পাচ্ছিলেন তিনি।

Banglabid

১৮তম ওভারের তৃতীয় বলে সাকিব প্রথম ফেরান কুইন্টন ডি কককে (৪৬)। সাকিবের বলটি একটু ভেতরে ঢুকতেই লাইন মিস করে এলবিডব্লিউ হন ডি কক।

একই ওভারের শেষ বলে অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস ‘ডাক’। একদম বোকা বনে যান। উইকেটে পড়ে বলের গতি কিছুটা কমে যায়। বলটি না আর্ম, না গুগলি। প্লেসিসও কিছু বুঝে উঠতে পারেননি। মিডল স্টাম্পে পড়ে হালকা বাঁক খেয়ে স্টাম্প খেয়ে নেয়।

এদিন শুরু থেকে পেসাররা আগের ম্যাচের চেয়ে তুলনামূলক বেশি নিয়ন্ত্রণ ধরে রেখে বল করতে থাকেন। উইকেট না পেলেও প্রথম দশ ওভারে কুইন্টন ডি-কক এবং হাশিম আমলাকে বেশ ভুগতে দেখা যায়।

Reneta

প্রথম ১০ ওভারে এদিন কোনও উইকেট না হারিয়ে ৫০ রান সংগ্রহ করে স্বাগতিকরা। এই সময়ে চার হয় মাত্র তিনটি। আগের ম্যাচে প্রথম ১০ ওভারে রান ছিল ৬১। ৪০ ওভার আসতে আসতে স্কোর ২৫৫/৩।

বাংলাদেশের পেসাররা শেষ তিন ওভারে আবার বোলিংয়ে নিয়ন্ত্রণ ফিরিয়ে আনেন। শেষ ওভারে রুবেল হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান। কিন্তু শেষ বলে বেহারদিয়েনকে ফেরাতে না পারায় সেটি হয়নি। রুবেল এদিন চার উইকেট পেয়েছেন।

সাউথ আফ্রিকার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফী। চোটে সিরিজের দ্বিতীয় টেস্ট ও প্রথম ওয়ানডেতে না থাকা ওপেনার তামিম ইকবাল একাদশে ফিরেছেন। আর জায়গা হারিয়েছেন আগের ম্যাচের অভিষিক্ত মোহাম্মদ সাইফউদ্দিন।

প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করা মুশফিকুর রহিমকে নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও সেটা কেটে গেছে। সিরিজ বাঁচানোর গুরুত্বপূর্ণ ম্যাচে দলেই আছেন মিডলঅর্ডারের ব্যাটিং ভরসা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

পেপ্যাল ইস্যুতে ফেসবুক পেজে ক্ষোভের মুখে আইসিটি মন্ত্রী

পরবর্তী

সেই সেলিব্রেটিরাই এমন যৌন নির্যাতনের শিকার

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সেই সেলিব্রেটিরাই এমন যৌন নির্যাতনের শিকার

হকির খেলোয়াড়রা বলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানকে শক্তি দেখাল মালয়েশিয়া

সর্বশেষ

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT