চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিলিয়ার্সকে জাতীয় দলে ফিরতে বলছেন শাস্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৪ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

৩৩ বলে ৭৩, কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ঝড় তোলা এক ইনিংস খেলে এবি ডি ভিলিয়ার্স বুঝিয়ে দিয়েছেন এখনো ব্যাটে মরচে পড়েনি। সাবেক প্রোটিয়া তারকার এমন তাণ্ডবময় ইনিংস দেখার পর ভারতীয় কোচ রবি শাস্ত্রীর বলছেন, সাউথ আফ্রিকা জাতীয় দলকে এখনো অনেককিছু দেয়ার বাকি আছে ভিলিয়ার্সের।

২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ভিলিয়ার্স। তখনও ওয়ানডে বিশ্বকাপের একবছর বাকি। বিশ্বকাপের আগেভাগে তার এমন সিদ্ধান্তে অবাক হয় বিশ্বক্রিকেট।

প্রোটিয়াদের পারফরম্যান্সে প্রভাব পড়ে বিশ্বকাপে। দশ দলের বিশ্বকাপে সপ্তম স্থানে থেকে আসর শেষ হয় ডু প্লেসিসদের। দলে যে ভিলিয়ার্সের অভাব প্রতি মুহূর্তে অনুভূত হচ্ছে, সেটা তখনই টের পাওয়া গেছে।

২০২০ টি-টুয়েন্টি বিশ্বকাপ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন ডানহাতি বিধ্বংসী ব্যাটসম্যান, ভিলিয়ার্সকে ঘিরে এমন আলোচনাও চাউর হয়েছিল। করোনার কারণে অবশ্য টুর্নামেন্টই হয়নি।

সোমবার কলকাতার বিপক্ষে ৭৩ রানের ইনিংসটি বুঝিয়ে দিচ্ছে, দেশকে এখনো অনেককিছু দেয়ার আছে তার। সেদিকে ইঙ্গিত করে শাস্ত্রীর টুইট, ভিলিয়ার্সের ফেরা উচিত।

‘গত রাতে যা দেখেছি, তা অবিশ্বাস্য। আবারও আগের অনুভূতি ফিরে আসছে। ভিলিয়ার্স তোমার অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসা প্রয়োজন।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২০ভারতভিলিয়ার্সলিড স্পোর্টসশাস্ত্রীসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রোবোসাব ২০২৬-এর শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

জুলাই ৭, ২০২৬

ইউনিভার্সিটি অব চানখাঁরপুল ঘিরে দর্শকের আগ্রহ

জুলাই ৭, ২০২৬

ঝামেলামুক্ত ও সাশ্রয়ী ‘প্যাকেজ ভিসা’ প্রকল্প শুরু করেছে সৌদি আরব

জুলাই ৭, ২০২৬

মেসির মতো ‘সমর্থন’ পান না রোনালদো

জুলাই ৭, ২০২৬

সিনেমায় দর্শক নেই, তবে বিশ্বকাপ দেখতে উপচে পড়া ভিড়!

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT