বিনোদন

ভিন্ন চেহারায় তারিনের সঙ্গে মোশাররফ করিম

ভিন্ন চেহারায় তারিনের সঙ্গে  মোশাররফ করিম

২০১৪ সালে ঈদুল আজহায় প্রচার হওয়া মোশাররফ করিম ও অপি করিম অভিনীত একক নাটক ‌’চুপ, ভাই কিছু বলবে’। এবার আসছে ঈদে এই নাটকের সিক্যুয়েল `চুপ, ভাই কিছু ভাবছে’ নির্মাণ করছেন সাগর জাহান। এতে কেন্দ্রীয় চরিত্রে থাকছেন মোশাররফ করিম ও তারিন।

গত নাটকের ধারাবাহিকতায় এবারো ভিন্নভাবে দেখা যাবে মোশাররফ করিমকে। কিন্তু প্রথমবারের মতো সাগর জাহান ৬ পর্বের ধারাবাহিক নির্মাণ করছে।

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘সিকান্দার বক্স’র অনুপ্রেরণা নিয়েই এবার দুটি ধারাবাহিক নাটক নির্মাণ করছেন সাগর জাহান।ভিন্ন চেহারায় তারিনের সঙ্গে মোশাররফ করিম

নাটক দুটি এবার রোজার ঈদে প্রচার হবে। `চুপ, ভাই কিছু ভাবছে’ নাটকের দৃশ্যের তারিন ও তানজিকা। অপর নাটকে অভিনয় করছেন ‘সিকান্দার বক্স’ জুটি মোশাররফ করিম ও মোনালিসা।

বিষয়:তারিন মোশাররফ করিম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…