চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিনিসিয়াস-মার্সেলোকে ছাড়াই কোপায় ব্রাজিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০২ অপরাহ্ণ ১৭, মে ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ভিনিসিয়াস জুনিয়র, ফ্যাবিনহো এবং লুকাস মৌরার মতো বড় নামগুলো বাইরে রেখে ঘরের মাঠের কোপা আমেরিকার জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। কোচ টিটের ২৩ সদস্যের দলে আছেন নেইমার, তবে রাখা হয়নি রিয়াল মাদ্রিদ তারকা মার্সেলোকে।

রিয়ালের সিনিয়র দলে নিয়মিত না হলেও বেশ নামডাক ছড়িয়েছে ভিনিসিয়াসের। স্প্যানিশ জায়ান্টদের জার্সিতে যে অল্প কয়েকটি ম্যাচ খেলেছেন, তাতেও বেশ আলো ছড়িয়েছেন। কিন্তু টিটে তরুণ তুর্কির পরিবর্তে অভিজ্ঞ ফরোয়ার্ডদের ওপরই ভরসা রেখেছেন।

রিয়ালের ‘বি’ ও সিনিয়র দলে বেশ কয়েকটি ম্যাচ খেলার পর জাতীয় দলের বিখ্যাত হলুদ জার্সিতে ডাক পেয়েছিলেন ভিনিসিয়াস। গত ফেব্রুয়ারিতে পানামা ও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিল দলে ডাক পেয়েছিলেন। কিন্তু কোপার যাত্রায় আর তাকে রাখেননি কোচ। যদিও বেশ কিছুদিন ধরেই ইনজুরিতে ভুগছেন লস ব্লাঙ্কোস তারকা।

অন্যদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত মৌসুম কাটানোর পরও দলে ডাক পাননি ফ্যাবিনহো এবং মৌরা। লিভারপুলের হয়ে অল্পের জন্য লিগ শিরোপা হাতছাড়া করলেও চ্যাম্পিয়ন্স লিগের মতো বড় আসরে এখনো টিকে আছে ফ্যাবিনহোর লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে অলরেডদের প্রতিপক্ষ মৌরার দল টটেনহ্যাম হটস্পার।

টটেনহ্যামকে ফাইনালে তোলার নায়ক মৌরা। আয়াক্সের বিপক্ষে সেমিফাইনালে দ্বিতীয় লেগে তার হ্যাটট্রিকেই প্রথমবারের মতো ইউরোপ সেরার ফাইনালে ওঠে হটস্পাররা।

ফ্যাবিনহো-মৌরা মিস করলেও প্রিমিয়ার লিগের অন্য প্রতিনিধিরা ব্রাজিল স্কোয়াডে জায়গা পেয়েছেন। ম্যানচেস্টার সিটির তিন তারকা গোলকিপার এডারসন, ফার্নান্দিনহো, গ্যাব্রিয়েল জেসাস, লিভারপুল গোলকিপার অ্যালিসন বেকার এবং রবের্তো ফিরমিনো। আছেন প্রিমিয়ার লিগের আরেক তারকা এভাটনের রিচার্লিসনও।

Reneta

বছরের শুরুতেও দল থেকে বাদ পড়েছিলেন রিয়াল উইংগার মার্সেলো। এবারও দলে জায়গা পেতে ব্যর্থ তিনি। তার পরিবর্তে কোচ টিটে বেছে নিয়েছেন জুভেন্টাসে ক্রিস্টিয়ানো রোনালদোর সতীর্থ অ্যালেক্স সান্দ্রোকে। দলে ফিরেছেন অ্যাটলেটিকো মাদ্রিদ লেফট-ব্যাক ফিলিপে লুইসও। আছেন বার্সেলোনা তারকা ফিলিপে কৌতিনহো।

পিএসজির দানি আলভেজ, থিয়াগো সিলভা, মারকুইনোস এবং নেইমার ২৩ সদস্যের দলে থাকলেও জায়গা পাননি ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার ফ্রেড বা চেলসির ডেভিড লুইস ও উইলিয়ান।

আটবারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিল ২০০৭তে ভেনেজুয়েলায় জেতার পর আর ট্রফি উচিয়ে ধরতে পারেনি।

১৪ জুন উদ্বোধনী ম্যাচে সাও পাওলোতে ব্রাজিলের প্রতিপক্ষ বলিভিয়া। গ্রুপপর্বে পরের দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা ও পেরু।

ব্রাজিল স্কোয়াড
গোলকিপার: অ্যালিসন (লিভারপুল), এডারসন (ম্যানসিটি) ও ক্যাসিও (করিন্থিয়ান্স )।

ডিফেন্ডার: সিলভা (পিএসজি), মারকুইনোস (পিএসজি), এডার মিলিতো (পোর্তো), মিরান্ডা (ইন্টার মিলান), আলভেজ (পিএসজি), ফ্যাগনার (করিন্থিয়ান্স), ফিলিপে লুইস (অ্যাটলেটিকো মাদ্রিদ), আলেক্স সান্দ্রো (জুভেন্টাস)।

মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), কৌতিনহো (বার্সেলোনা), আর্থার মেলো (বার্সেলোনা), এলানো (নাপোলি), পাকুয়েতা (এসি মিলান), ফার্নান্দিনহো (ম্যানসিটি)।

ফরোয়ার্ড: নেইমার (পিএসজি), ফিরমিনো (লিভারপুল), এভারটন (গ্রেমিও), জেসাস (ম্যানসিটি), রিচার্লিসন (এভারটন), ডেভিড নেরেস (আয়াক্স)।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোপা আমেরিকা-২০১৯ব্রাজিল দল
শেয়ারTweetPin

সর্বশেষ

চার ব্যাটারকে ফিরিয়ে তৃতীয় দিনের প্রথম সেশন বাংলাদেশের

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে’

মে ১০, ২০২৬

মাতৃত্বের আলো-অন্ধকার নিয়ে তৈরি ১০ দুর্দান্ত হলিউড সিনেমা

মে ১০, ২০২৬

গাজীপুরে গরু চোর সন্দেহে গণপিটুনি: নিহত ৩, ট্রাকে আগুন

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT