সামারায় ব্রাজিলের ওপর চেপে বসার চেষ্টা করেছিল মেক্সিকো। সেই ফাঁস খুলতে ত্রাতা নেইমার। ম্যাচের ৫১ মিনিটে কাঙ্ক্ষিত গোলটি এনে দেন সেলেসাও দলের নিউক্লিয়াস। সঙ্গে ব্রাজিলকে তুলে নেন বিশ্বকাপের গোলসংখ্যার ঊর্ধ্বগগনে!
মেক্সিকো ম্যাচের আগে ২২৬ গোল নিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলসংগ্রহের তালিকায় এক সারিতে ছিল ব্রাজিল ও জার্মানি। নেইমারের গোল জার্মানদের টপকে সেলেসাওদের এককভাবে তুলে দিয়েছে শীর্ষে।
নেইমারের গোলের পর ৮৮ মিনিটে মেক্সিকোর বিপক্ষে জয় নিশ্চিত করা গোলটি করেছেন ফিরমিনো। সেটিও নেইমারের পাসেই। যে গোল মিলিয়ে ব্রাজিলের বিশ্বকাপ গোলসংখ্যা এখন ২২৮টি।
প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে জার্মানি। কিন্তু স্ব-মহিমায় কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে ব্রাজিল। তাই টিটের দলের সামনে সুযোগ থাকছে জার্মানদের হাত থেকে রেকর্ডটিকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাওয়ারই!








