অন্যান্য

ভিডিও বার্তায় বাংলাদেশকে জাতিসংঘ মহাসচিবের শুভেচ্ছা

ভিডিও বার্তায় বাংলাদেশকে জাতিসংঘ মহাসচিবের শুভেচ্ছা

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জন করায় ভিডিও বার্তায় বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস।

বাংলাদেশে পরিচালিত জাতিসংঘের উন্নয়ন কার্যক্রমের অফিসিয়াল ফেসবুক পেজে বৃহস্পতিবার ভিডিওটি প্রকাশ করা হয়।

জাতিসংঘ মহাসচিব বলেন: বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করায় আমি খুবই আনন্দিত। এটি স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে, বাংলাদেশ কোটি জনগণের দারিদ্র ও ক্ষুধা মুক্তির অঙ্গীকারসহ অন্তর্ভুক্তিমুলক ও ক্রমবর্ধনশীল অর্থনীতি প্রতিষ্ঠায় কাজ করছে।

‘‘নারীর ক্ষমতায়ন ও শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের অর্জন উল্লেখ করার মতো। মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়ন এজেন্ডা ২০৩০ বাস্তবায়নের জন্য দুরদর্শিতা, দৃঢ় জাতীয় নেতৃত্ব এবং বিচক্ষণ নীতি ও কার্যক্রম বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ’’, বলেন অ্যান্টোনিও গুতেরেস।

জাতিসংঘ বাংলাদেশের এই অগ্রযাত্রায় তাদের সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানান মহাসচিব। পরিশেষে তিনি সবাইকে ধন্যবাদ জানান।

ভিডিওতে দেখুন জাতিসংঘ মহাসচিবের শুভেচ্ছা বার্তা:

বিষয়:উন্নয়নশীল দেশ জাতিসংঘ মহাসচিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…