একাত্তরের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর ঢাকা ও দেশব্যাপী নির্মম হত্যাযজ্ঞ শুরু করেছিলো পাকিস্তানী হানাদার বাহিনী। সেই হত্যাযজ্ঞের অন্যতম টার্গেট ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল। সে সময় জগন্নাথ হলে পাকিস্তানী সৈন্যদের বর্বরতার কিছু ঝাপসা ভিডিওচিত্র উদ্ধার করে যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন এনবিসি নিউজ।
এনবিসি নিউজ এর রিপোর্টার রন নেসেন জগন্নাথ হলে পাকিস্তানি সৈন্যদের হত্যাযঞ্জের প্রায় নয় মাস পর ওই হত্যাযঞ্জের ভিডিওচিত্র উদ্ধার করে প্রচার করেন। ওই ভিডিওচিত্রে তুলে ধরা হয়, পাকিস্তানী হানাদার বাহিনী কিভাবে ১৯৭১ সালের ২৬ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলে ছাত্র, শিক্ষক, কর্মচারীদের হত্যা করেছিলো।
এনবিসি নিউজের রিপোর্টার রন নেসেন এর ভিডিওর প্রথম অংশে দেখা যায়, পাকিস্তানী সৈন্যরা মৃতদেহগুলো উঠিয়ে এনে স্তুপ করে জমা করতে কয়েকজনকে বাধ্য করে। ডানদিকে কয়েকজনকে হত্যা করতে দাঁড় করানো হয়েছিলো। এক ব্যক্তি কালো জামা পরা, তিনি হাঁটু ভাঁজ করে প্রাণভিক্ষা চাইছেন… সে সময়ই পাকিস্তানী সৈন্যরা তাঁকে গুলি করছে। অতর্কিত গুলি চালানোর পর বেঁচে যাওয়া একজনের উপর আবারো রাইফেল দিয়ে গুলি করা হচ্ছে, ওই বুলেটে তিনি শহীদ হন। গুলি চালানোর পর মৃত্যু নিশ্চিত করতে তারা কাছে গিয়ে আবারো গুলি চালায়। সেসময় প্রচন্ড গুলির শব্দে পশুরা এদিক ওদিক ছোটাছুটি করছিলো। এটি পাকিস্তানী হত্যাযজ্ঞের শুধু একটি অধ্যায় মাত্র, যা ছিলো পাকিস্তানী হানাদার বাহিনীর বিশ্বের নৃসংসতম গনহত্যার নমুনা।
হত্যাকান্ড সংঘটিত হওয়ার স্থান থেকে প্রায় ৩শ গজ দুরের প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভবনের ছাদ থেকে ওই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বহনযোগ্য টেপমেশিন দিয়ে গোপনে ভিডিওটি ধারণ করেছিলেন তা অত্যন্ত ঝাপসা।
বিস্তারিত দেখুন ভিডিও রিপাের্টে:
https://www.youtube.com/watch?v=jkY-Ttsffws&feature=youtu.be








