বিনোদন

ভিডিওগ্রাফার ও পার্লারকর্মীর প্রেমকাহিনী!

একজন নারী পার্লারকর্মী প্রেমিকের মাথায় ফুলের মালা পরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেমের মুহূর্তে একজন নারী পার্লারকর্মী তার প্রেমিকের মাথায় ফুলের মালা পরছেন, উৎসবের পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদ উৎসবে দর্শককে সর্বোচ্চ বিনোদন দিতে চমকপ্রদ নানান অনুষ্ঠান নিয়ে শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত টেলিভিশন সংশ্লিষ্টরা। ঈদের অনুষ্ঠানে দর্শকের প্রথম পছন্দ বাংলা নাটক। সেটাকেই প্রাধান্য দিয়ে দারুণ সব গল্পের নাটক আসবে এবারও।

তারই ধারাবাহিকতায় ঈদে আসছে ‘শেষ বিকেল’ নামের একটি নাটক। আহমেদ তাওকীরের রচনা ও হাসান রেজাউলের পরিচালনায় নাটকে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, সাফা কবির, আশারফুল আশিষ, মাহবুবুর রহমানসহ অনেকে।

অনফোকাসের প্রযোজনায় যন্ত্রাক্ষি ফিল্মসের ব্যানারে নির্মিত হয়েছে নাটকটি। ঈদে বেসরকারি একটি চ্যানেলে প্রচারের পর এটি দেখা যাবে ইউটিউব চ্যানেলেও।

নাটকের গল্পে দেখা যায়, নিয়ামুল মফঃস্বল শহরের বাড়ি বাড়ি ঘুরে বিয়ের ভিডিও করে। এটাই তার পেশা। একদিন কোন এক বিয়েতে ভিডিও করতে গিয়ে দেখা হয় মায়াময় আফিয়ার সাথে। জানা যায় আফিয়া কাজ করে বিউটি পার্লারে। তারপর অন্য প্রেমের গল্পের মতই আফিয়া-নিয়ামুলের প্রেমের গল্প চলে। কিন্তু, এ গল্পে বাধ সাধে শারীরিক সৌন্দর্য। তবে কি নিয়ামুলের পাওয়া হয় না আফিয়াকে। শারীরিক সৌন্দর্য কি বাঁধা হয়ে দাঁড়ায় তাদের প্রেমে? শেষটা জানতে হলে দেখতে হবে ‘শেষ বিকেল’।

বিষয়:ঈদ নাটক জোভান নাটক সাফা কবির

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…