চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিটামিন ডি’র ঘাটতিতে অ্যাজমার ঝুঁকি

সাবিত খান সাবিত খান
৫:৫০ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০১৬
স্বাস্থ্য
A A

শৈশবে ভিটামিন ডি এর অভাব পরবর্তীকালে শ্বাসকষ্টজনিত রোগ অ্যাজমা এবং এ্যালার্জি রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়িয়ে দেয়।

অস্ট্রেলিয়ার একদল গবেষক তাদের সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছেন।

বার্তা সংস্থা জিনহুয়া জানায়, অস্ট্রেলিয়ার পার্থে জন্মের পর থেকে ১০ বছর বয়স পর্যন্ত শিশুদের ভিটামিন ডি’এর মাত্রা পরীক্ষা করেন টেলেথোন কিডস ইন্সটিটিউটের গবেষকরা। এতে তারা দেখেন ছোট বয়সে ভিটামিনটির অভাব হলে শিশুদের বেড়ে উঠার সাথে সাথে তাদের অ্যাজমা এবং এ্যালার্জির মতো রোগের ঝুঁকি বেড়ে যায়।

এই গবেষণায় আরও পাওয়া যায়, শৈশবের শুরুতেই ভিটামিন ডি এর ঘাটতি ১০ বছর বয়সেই অ্যাজমা, অ্যালার্জি এবং একজিমা (চর্মরোগবিশেষ) আক্রান্তের উচ্চহারের সাথে সম্পর্কিত।

গবেষণাটির প্রধান এলিসিয়া হোমস বলেন, গবেষণার প্রাপ্ত ফলে দেখা যায় রোগ প্রতিরোধ ব্যবস্থা বাড়াতে এবং ফুসফুসকে সুস্থ রাখতে ভিটামিন ডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

“ভিটামিন ডি-এর অভাব শ্বাসনালীর জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়ার আক্রমণ এবং শ্বাস-প্রশ্বাসজনিত সংক্রমণের জন্য দায়ী।”

Reneta

গবেষণাটির সহায়ক অধ্যাপক প্রু হার্ট বলেন, শৈশবে ভিটামিন ডি এর মাত্রা অনেক গুরুত্বপূর্ণ হতে পারে, তা আবিষ্কারে এই গবেষণাটি তাৎপর্যপূর্ণ।

হোমস এবং হার্টের গবেষণাটি  মঙ্গলবার জার্নাল অব অ্যালার্জি এবং ক্লিনিকাল ইমিউনোলোজিতে প্রকাশিত হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT