কান থেকে চ্যানেল আই অনলাইনকে
আজ বুধবার রাতে (বাংলাদেশ সময় রাত ১২টায়) বিশ্বের সবচেয়ে ঐতিহ্যবাহী ও সিনেমা কর্মীদের সবচেয়ে কাঙ্ক্ষিত ‘কান চলচ্চিত্র উৎসব’–এর পর্দা উঠবে। প্রতিবারের মত এবারও উৎসবের ডেলিগেট প্রধান থাকছেন থিওরি ফ্রোমোক্স। উৎসবের আগে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেছেন, ‘আমি একজন ভিক্ষুক ছিলাম, এই উৎসব আমাকে রাজপুত্রের মর্যাদা দিয়েছে। উৎসব যে কয়দিন চলবে, নিজেকে সত্যি সত্যি একজন রাজপুত্র মনে হবে।’
থিওরি ফ্রোমোক্স ফ্রান্সের লায়নের বাসিন্দা। ২০০০ সালের কথা, বিশ্বের সিনেমার ঐতিহ্য সংরক্ষণের জন্য পরিচালিত ইনস্টিটিউট লুমিয়ারকে নিজের বাড়িটি দান করেন। তখন গৃহহীন এই মানুষটিকে কান চলচ্চিত্র উৎসবের শৈল্পিক পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়।
তার প্রথম অফিসিয়াল নির্বাচনটি ছিল ২০০৪ সালে ৫৭তম সংস্করণে, যার মধ্যে কুইন্টিন টেরেন্টিনোর নেতৃত্বে তিনি ছিলেন একজন জুরি, যারা মাইকেল মুরের ‘ফারেনহাইট নাইন ইলেভেন’ সিনেমাকে পাম দি’অর দিয়েছিলেন। ২০০৭ সালে, তিনি প্রতিনিধি প্রধান নিযুক্ত হন, এটি এমন একটি পদ, যা শৈল্পিক দিক নির্দেশনা এবং উৎসবের সামগ্রিক ব্যবস্থাপনা উভয়কেই জুড়ে দেয়।
তবে ১৯৭৯ সালে প্রথম তিনি এই উৎসবে আসেন। সদ্য পাওয়া ড্রাইভিং লাইসেন্স ও গাড়ি নিয়ে তিনি কানে চলে আসেন। কিন্তু তিনি সেই বছর কোনো ছবি দেখতে পারেননি, তিনি জানতেন না কানে কীভাবে ছবি দেখা যায়। সারা দিন উৎসবের আশে পাশে থেকে পার্টিগুলোতে যোগ দিতেন। এরপর পেট্রোল পাম্পে রাখা নিজের গাড়িতেই ঘুমাতেন।
আজ বুধবার রাতে বিশ্বের প্রায় সব দেশের তারকাদের নিয়ে ৭০তম উৎসবের যাত্রা শুরু করবে।










