চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিকি যেন অবিকল স্যাম মানেকশ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৯ অপরাহ্ণ ২৮, জুন ২০২০
বিনোদন
A A

মেঘনা গুলজারের ছবিতে ফিল্ড মার্শাল স্যাম মানেকশ’র চরিত্রে ভিকি কৌশলের প্রথম লুক প্রকাশ করা হয়েছিলো গত বছরের ২৭ জুন। ঠিক এক বছর পরে মানেকশ’র মৃত্যুবার্ষিকীর বিশেষ এই দিনে ভিকির আরেকটি ছবি প্রকাশ করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ছবিটি শেয়ার করে ক্যাপশনে ভিকি লিখেছেন, ‘ভারতের সবচেয়ে সেরা ফিল্ড মার্শালদের একজন মানেকশ। মেঘনা গুলজারের সঙ্গে এই কাজটি আমার জন্য অনেক স্পেশাল।’

মানেকশ’র চরিত্রে ভিকির প্রকাশ পাওয়া প্রথম ছবিটি প্রশংসিত হয়েছিল। এবারও তার ব্যতিক্রম হলো না। কমেন্ট বক্সে ভক্তরা ভিকিকে শুভ কামনা জানিয়েছেন।

ছবির ঘোষণা প্রথম এসেছিল ২০১৭ সালে। মুম্বাই মিররে দেয়া এক সাক্ষাৎকারে ছবিটির ব্যাপারে কথা বলেছিলেন মেঘনা গুলজার। জানিয়েছিলেন এই মানেকশ-এর চরিত্রের জন্য ভিকির সঙ্গে কথা বলেছেন তিনি।

আরএসভিপি ফিল্মেসের ব্যানারে রনি স্ক্রুওয়ালা এই ছবি প্রযোজনা করছেন। আগামী বছর শুটিং শুরু হবে। আপতত প্রি-প্রোডাকশনের কাজ চলছে।

স্যাম মানেকশ ১৯৬৯ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে স্যাম মানেকশ বাংলাদেশ-ভারত যৌথবাহিনীর প্রধান ছিলেন। এ যুদ্ধে যৌথ বাহিনী জয়ী হয়, পাকিস্তান ৯৩ হাজার সৈন্যসহ আত্মসমর্পণ করে। এর মাধ্যমেই পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশের উত্থান ঘটে।

Reneta

মানেকশ ভারতের মাত্র দুইজন সামরিক কর্মকর্তার একজন যারা সর্বোচ্চ সামরিক পদবী ফিল্ড মার্শাল অর্জন করেছেন। প্রায় ৪ দশক সামরিক বাহিনীতে কর্মরত ছিলেন তিনি। এর মধ্যে মোট চারটি যুদ্ধে অংশ নিয়েছেন যার মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধও অন্তর্ভুক্ত ছিল। ২০০৮ সালের ২৭ জুন ৯৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। কইমই

In rememberence of one of India’s finest- Field Marshal #SamManekshaw. This journey is going to be very special with @meghnagulzar @RonnieScrewvala @RSVPMovies #BhavaniIyer @iShantanuS @bharatrawail pic.twitter.com/iKI7NdEZgD

— Vicky Kaushal (@vickykaushal09) June 27, 2020

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভিকি কৌশলস্যাম মানেকশ
শেয়ারTweetPin

সর্বশেষ

সর্বস্তরের শ্রদ্ধার জন্য আজ ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ

জুলাই ৬, ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

জুলাই ৬, ২০২৬

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে অপরাজিতই থাকল নরওয়ে

জুলাই ৬, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT