চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাস্কর্য অপসারণ: ১৭জন আহত, আটক চার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪২ অপরাহ্ণ ২৬, মে ২০১৭
বাংলাদেশ
A A

সুপ্রিম কোর্ট এলাকা থেকে বিক্ষোভে ছাত্র-জনতার উপর পুলিশের জল কামান, টিয়ার গ্যাস ও রাবার বুলেটে অন্তত ১৭ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে। আটককৃতরা হলেন, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দী, ঢাকা কলেজ শাখার সভাপতি মোর্শেদ হালিম, লালবাগ শাখার নেতা রাফিন জয় এবং উদীচীর সম্পাদক আরিফ নুর। আহতদের ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বেলা ১২টায় টিএসসি থেকে সুপ্রিম কোর্ট মাজার গেটের দিকে বিক্ষোভকারীরা যাওয়ার চেষ্টা করলে পুলিশি বাধার মুখে পড়ে। বিক্ব্যাষোভকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগুতে গেলে পুলিশ বাধা দেয়। পুলিশ জল কামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্র সংগঠনের সদস্যরা। সংঘর্ষে আহত হয় বেশ কিছু সদস্য।

ভাস্কর্য অপসারণের প্রতিবাদে সারাদেশে আগামীকাল শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। সুপ্রিম কোর্টের ভাস্কর্যটি আগের জায়গা পুনরায় স্থাপনের জন্য তারা সরকারের কাছে দাবি জানায় ।

ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তুহিন কান্তি দাশ চ্যানেল আই অনলাইনকে বলেন, পুলিশের জলকামান এবং কাঁদনে গ্যাসে আহত হয়েছে ২৫-৩০ জন। তিনি অারও বলেন,  লিটন নন্দীকে না ছাড়া পর্যন্ত শাহবাগ থানার সামনে তারা অবস্থান করবে।

ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা স্বীকার করে রমনা জোনের ডিসি মারুফ হোসেন গণমাধ্যমকে জানান, হাইকোর্ট এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ। সেকারণেই ছাত্রদের ছত্র ভঙ্গ করতে কিছু টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতের বেলা সরিয়ে নেওয়া হয় সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত গ্রিক দেবী থেমিসের আদলে নির্মিত ভাস্কর্যটি। এরপর থেকে ভাস্কর্য অপসারণ করার প্রতিবাদে সুপ্রিম কোর্টের সামনে বিক্ষোভ করে গণজাগরণ মঞ্চের একাংশের কর্মী, ছাত্র ইউনিয়ন,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, উদীচীসহ আরও কিছু ছাত্র ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা।

Reneta

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সুপ্রিম কোর্টসুপ্রিম কোর্ট ভাস্কর্য
শেয়ারTweetPin

সর্বশেষ

টম ক্রুজের ভিন্ন রূপ, যে কারণে আলোচনায় ফাহাদ ফাসিল!

জুলাই ১৪, ২০২৬

কী কারণে রাতারাতি একটি মিমের বিষয় হলেন ভিক্টোরিয়া বেকহ্যাম

জুলাই ১৪, ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ

জুলাই ১৪, ২০২৬
ছবি: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ( সংগৃহীত)।

শিক্ষামন্ত্রীর প্রতি শিক্ষার্থী আর অভিভাবকদের ক্রোধের পেছনে বাস্তবতা

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নড়াই নদীর নামফলক চুরির অভিযোগ, থানায় জিডি করেছে নোঙর

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT