টাঙ্গাইল

ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিবাহিত ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ স্থগিত

ভাসানী বিশ্ববিদ্যালয় ভবনের ছবি, নির্মাণাধীন স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাসানী বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছবি, স্থাপনা ও নির্মাণ কাজের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আলেমা খাতুন ভাসানী ছাত্রীনিবাসে বিবাহিত ছাত্রীদের ৩০ জানুয়ারির মধ্যে হল ছাড়ার নির্দেশ স্থগিত করে নোটিশ দিয়েছে হল কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তে খুশি শিক্ষার্থীরা।

সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট অধ্যাপক ড. রোকসানা হক রিমির সাক্ষরিত নোটিশ এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

এর আগে রোববার টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আলেমা খাতুন ভাসানী ছাত্রীনিবাসে বিবাহিত ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেয়া নিয়ে চ্যানেল আই অনলাইনে সংবাদ প্রকাশিত হয়।

ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিবাহিত ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ স্থগিতস্থগিতের নোটিশ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে শিক্ষার্থীরা। সেইসঙ্গে তারা নিয়মটি বাতিলের অনুরোধ জানিয়েছে।

গত ১১ ডিসেম্বর বিবাহিত ছাত্রীদের ৩০ জানুয়ারীর মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়ে নোটিশ দিয়েছিল হল কর্তপক্ষ। এই সময়ের মধ্যে হল না ছাড়লে নিয়ম ভঙ্গের কারণে জরিমানাসহ তার সিট বাতিল করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছিল।

বিষয়:টাঙ্গাইল বিবাহিত ছাত্রী হল ছাড়ার নির্দেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…