অন্যান্য

ভাষা শহীদদের জন্য বায়তুল মোকাররমে দোয়া ও মুনাজাত

ভাষা শহীদদের জন্য বায়তুল মোকাররমে দোয়া ও মুনাজাত

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বায়ান্নর ভাষা সংগ্রামের সকল শহীদের রুহের শান্তি কামনা করে আজ সকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় বায়তুল মুকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে  আয়োজিত মুনাজাতের আগে  কুরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মুনাজাতে ভাষা সংগ্রামের সকল শহীদের রুহের শান্তি কামনাসহ দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি ও কল্যাণ কামনা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাত বরণকারী বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্যের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। মুনাজাতে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারিসহ সাধারণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

অন্যদিকে আজ সকাল ৮ টায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজিমপুর কবরস্থানে সকল ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে কুরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

বিষয়:জাতীয় মসজিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…