চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভাষার ভিত্তিতে বৈষম্য নয়’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৪ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০১৮
শিল্প সাহিত্য
A A

‘ভাষার ভিত্তিতে বৈষম্য নয়’- প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করতে যাচ্ছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। সংস্থাটির সার্বজনীন মানবাধিকার সনদ ঘোষণার ৭০ তম বর্ষপূর্তি উপলক্ষে এই স্লোগান গৃহীত হয়েছে।

১৯৭১ সালে বাংলা ভাষাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার রক্তক্ষয়ী আন্দোলনকে সম্মান জানিয়ে প্রায় দুই দশক ধরে ২১ ফেব্রুয়ারিতে ইউনেস্কো বাংলাদেশের শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে উদযাপন করে আসছে। সেই ধারাবাহিকতায় সংস্থাটি এবারের মাতৃভাষা দিবস পালন করবে ভাষাগত বৈচিত্র্য ও বহুভাষার অস্তিত্বকে সম্মান জানিয়ে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উনবিংশতম বছর উপলক্ষে ইউনেস্কোর ওয়েবসাইটে প্রকাশিত নিবন্ধে বলা হয়েছে, বিশ্বজুড়ে ভাষাগত বৈচিত্র্য ও বহুভাষার সহাবস্থান চর্চা হচ্ছে সামাজিক স্থিতিশীলতা ও শান্তির অন্যতম মূলভিত্তি। অথচ এই ভাষাগত বৈচিত্র্য সময়ের সাথে আরও বেশি হুমকির মুখে পড়ছে, আর এর ফলে পৃথিবী থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে বহু ঐতিহ্যবাহী ভাষা। গড়ে প্রতি দু’সপ্তাহে পৃথিবী থেকে একটি করে ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে। যার সঙ্গে হারিয়ে যাচ্ছে তার সঙ্গে যুক্ত পুরো একেকটি সংস্কৃতি আর বুদ্ধিবৃত্তিক ঐতিহ্য।

তাই ইউনেস্কো গত প্রায় ২০ বছর ধরে ভাষাগত বৈচিত্র্য সংরক্ষণ এবং মৌখিক বহুভাষাভিত্তিক শিক্ষাব্যবস্থার প্রসারে কাজ করে যাচ্ছে। একইসঙ্গে মাতৃভাষা ভিত্তিক প্রাতিষ্ঠানিক শিক্ষার ওপর গুরুত্ব দেয়ার বিষয়টি নিয়েও কাজ চলছে বলে জানায় ইউনেস্কো।

এ বছর ‘ভাষার ভিত্তিতে বৈষম্য নয়’- প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হচ্ছে এই ধারণা থেকেই। পাশাপাশি মাতৃভাষাসহ বহু ভাষার উপস্থিতিকে স্বীকৃতি দেয়ার লক্ষ্যে বাক্যটিকে পাঁচশ’রও বেশি ভাষায় অনুবাদ করে প্রকাশ করেছে ইউনেস্কো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসইউনেস্কোলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের জয়ে সমর্থকদের বাঁধভাঙা উল্লাস

জুন ৩০, ২০২৬

‘সিন্ধুর পানি আটকাতে এলে হাত কেটে দেব’, ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারি

জুন ৩০, ২০২৬

বরগুনায় গবাদিপশুর মধ্যে ছড়িয়ে পড়ছে খুরা রোগ

জুন ৩০, ২০২৬

শহীদ মিনারে শেষ শ্রদ্ধায় সিক্ত শিল্পগুরু মুস্তাফা মনোয়ার

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই থেকে সরকারি রাজস্ব জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT