বাহরাইন ক্রিকেট ফেস্টিভ্যালে ৪৪ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি মোহাম্মদ আশরাফুল। মিসবাহ ইগলসের বিপক্ষে ৬৯ রানে হেরেছে তারা।
বাহরাইনের জাতীয় দিবসে আয়োজিত এই প্রীতি ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪৪ রান সংগ্রহ করে মিসবাহর দল। অধিনায়ক মিসবাহ-উল হক ৩৮ বলে ১২১ রানের ঝড়ো ইনিংস খেলেন। ৪৯ বলে ৭৯ করেন শহীদ আফ্রিদি।
জবাব দিতে নেমে ১৭৫ রানে গুটিয়ে যায় আশরাফুলের ইরফান ফ্যালকনস। ৩৩ বলে ৭২ করে দলকে পথে রাখার চেষ্টা করেন স্যামুয়েলস। মোহাম্মদ আশরাফুল ৩৬ বলে ৪৪ রান করেন। শেষ দিকে লতিফ নাদিফ ২০ বলে করেন ২২।
১৯ মে রাতে বাহরাইন ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আবদুল রাজ্জাক, সোহেল তানভির, রানা নাভিদ ও ইমরান নাজিরও মাঠে নামেন।








