কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয় সবসময় তাই ভালোবাসা দিবস পালন করা হয় না, এমনটাই বলেছেন অভিনেতা সিয়াম। তিনি বলেন, দুই মাস অগে থেকে যে কাজ গুলো করি সেই কাজ গুলোর প্রোমোশনের কাজে ব্যস্ত থাকি। তাই অন্যদের মতন এই দিনটি পালন করতে পারি না। সিয়ামের কাছে ভালোবাসার সংজ্ঞা জানতে চাইলে তিনি বলেন, ভালোবাসা হচ্ছে মুক্ত পাখি, তাকে আটকিয়ে রাখা যায় না। বিশ্ব ভালোবাসা দিবসে চ্যানেল আই অনলাইনের মুখোমুখি হন সিয়াম। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন এই অভিনেতা।






