আন্তর্জাতিক

ভালোবাসার খাতিরে ছুটি নিলেন ট্রুডো

ভালোবাসার খাতিরে ছুটি নিলেন ট্রুডো

কে বলেছে দায়িত্বের চাপে ভালোবাসা মরে যায়? যে বলেছে সে অন্তত ট্রুডো দম্পতিকে দেখেনি। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শুধু স্ত্রীর সঙ্গেই একান্তে সময় কাটানোর জন্য ছুটি নিলেন দৈনন্দিন কাজের বোঝা থেকে। তাও আবার জি৭ সম্মেলনের ঠিক আগে আগেই!

৪৪ বছর বয়সী এই প্রধানমন্ত্রী ও তার সহধর্মিনী সোফি গ্রেগোয়ার জি৭ সম্মেলন উপলক্ষে সোমবার জাপানের টোকিওতে পৌঁছান। ধনী দেশগুলোর সম্মেলন জি৭ বৃহস্পতিবার হওয়ার কথা থাকলেও আগেভাগেই টোকিও পৌঁছেছেন তারা – উদ্দেশ্য নিজেদের জন্য কিছু সময় রাখা।

বিবাহবার্ষিকী উপলক্ষে এক সঙ্গে কিছু সময় কাটাতে চান ট্রুডো দম্পতি। তাই সম্মেলনের আগে কাজ থেকে এক দিনের ছুটি নিয়ে টোকিওর ঐতিহ্যবাহী সরাইখানা ‘রিয়োকান’-এ উঠেছেন ট্রুডো তার জীবনসঙ্গীকে নিয়ে।ভালোবাসার খাতিরে ছুটি নিলেন ট্রুডো

দেশের সেবায় আরও ভালোভাবে কাজ করার জন্য এভাবে কাজ আর ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রাখাটা জরুরি বলে মনে করেন তিনি।

কানাডার অনিন্দ্য সুদর্শন আর জনপ্রিয় এই দম্পতি ১১ তম বিবাহবার্ষিকী উদযাপনে ‘নিজস্ব অর্থ’ই ব্যয় করবেন বলে জানান প্রধানমন্ত্রী ট্রুডো।

বিষয়:জাস্টিন ট্রুডো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…