চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগের ষড়যন্ত্র করছে সরকার: রিজভী

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
১:০৮ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০১৭
রাজনীতি
A A
বাংলাদেশের রাজনৈতিক নেতাদের বৈঠক, বিভিন্ন দলের প্রতিনিধি উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতিকে ব্যবহার করে সংবিধানের  ৯৭ অনুচ্ছেদ প্রয়োগ ও সংশোধনের মাধ্যমে সরকার  পছন্দ মতো ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগের ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভী।

রোববার দুপুরে দলটির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। সরকার এখন নিজেদের পছন্দ মতো ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগের পায়তারা করছে। এর উদ্দেশ্য হচ্ছে বিচার বিভাগকে নির্বাহী বিভাগের অধীনে নিয়ে শুধুমাত্র একজন ব্যক্তির নিয়ন্ত্রাধীন করা।

তিনি বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের নেতারা বিচার বিভাগকে ন্যাক্কারজনকভাবে আক্রমণ করে, প্রধান বিচারপতির সঙ্গে বেআইনিভাবে আওয়ামী নেতারা বৈঠক করে চাপ প্রয়োগ করে যখন তারা ব্যর্থ হয়েছেন এখন অন্য উপায় বের করছে। আওয়ামী সমর্থক কেউ কেউ বলছেন সংবিধানের ৯৭ অনুচ্ছেদ ব্যবহার করে রাষ্ট্রপতি সন্তোষজনক মনে করলে প্রধান বিচারপতিকে সরিয়ে দিতে পারেন। কিন্তু দেশের সংবিধান বিশেষজ্ঞরা বলছেন রাষ্ট্রপতিকে খেয়াল খুশি মতো ৯৭ অনুচ্ছেদ ব্যবহার করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে নিয়োগ দেয়ার সুযোগ দেয়া হয়নি। এরকম ব্যাখ্যা দিলে তো বিচার বিভাগের স্বাধীনতা থাকে না।

Banglabid

রিজভী বলেন, এটি বিচার বিভাগকে করায়ত্ব করার আরেকটি নীল নকশা। সরকার যদি এমন পদক্ষেপ নেয় তা হবে অত্যন্ত ভয়াবহ। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নেই। এতে বিচার বিভাগ ধ্বংস হয়ে যাবে।

সংবাদ সম্মেলনে রিজভী আরো বলেন, ঈদুল আজহার রেশ এখনো কাটেনি। এমন উৎসবের দিনে কাউকে নিয়ে সমালোচনা করা ঠিক না। কিন্তু আওয়ামী লীগ নেতারা ঈদের আগেরদিনও বেগম খালেদা জিয়া ও বিএনপি সম্পর্কে যে ধরনের কথা বলেছেন তাতে আমরা কিছু না বলে পারি না।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, যখন অশিক্ষিতরা ক্ষমতায় আসে তখন দেশ পিছিয়ে পড়ে।  আওয়ামী লীগ বস্তা পঁচা ডক্টরেট ডিগ্রি নিয়ে আজ দেশকে কোন দিকে নিয়ে যাচ্ছে জনগণ  দেখতে পাচ্ছেন। সস্তা ডিগ্রির ক্ষমতাবানরা আজ দেশে খুন-গুম, নারী নির্যাতনের বন্যা বয়ে দিয়েছে। এসব অন্যায় নির্যাতনের নথিপত্র জনগণের কাছে আছে বলে দাবি করেন রিজভী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বলিউড তারকাদের ঈদ টুইট

পরবর্তী

দারুণ স্বাদের মাটন কষা

পরবর্তী
মাটন কষা

দারুণ স্বাদের মাটন কষা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রণবীরের গালে চব্বিশটি চড়

সর্বশেষ

ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার পরিচালক খায়রুল ইসলামের প্রয়াণ

আগস্ট ২১, ২০২৬

টিকটকে মানসিক স্বাস্থ্য চিকিৎসা: সমাধান নাকি নতুন সংকট?

আগস্ট ২১, ২০২৬

‘বাংলাদেশ দারুণ ক্রিকেট দল’

আগস্ট ২১, ২০২৬

জনসম্পৃক্ত নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ২১, ২০২৬
ছবি: নাহিয়ান ইমন

শেষ জীবন পর্যন্ত মানুষ আমাকে ‘বড়ছেলে’ বলে চিনুক: অপূর্ব

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT