ভারতে অনুষ্ঠিত গত বছর ওয়ানডে বিশ্বকাপ বাংলাদেশ শুরু করেছিল ধর্মশালা থেকে। দুটি ম্যাচ খেলেছিল তারা। এর আগে ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপেও হিমাচল প্রদেশের ভেন্যুটিতে খেলেছিল টিম টাইগার্স। পরিচিত সেই মাঠে খেলার কথা ছিল এবারও।
কিন্তু ড্রেসিংরুমের সংস্কার কাজের জন্য সেটি হচ্ছে না। ম্যাচটি সরিয়ে নেয়া হয়েছে গোয়ালিয়রে।
এক বিবৃতিতে জানিয়েছে বিসিসিআই। বদল আসেনি বাংলাদেশ সিরিজের আরও কোনো ম্যাচের ভেন্যুতে। দুই দলের দ্বিতীয় টি-টুয়েন্টি মাঠে গড়াবে ৯ অক্টোবর দিল্লিতে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে হায়দরাবাদে, ১২ অক্টোবর।
টি-টোয়েন্টি সিরিজের আগে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। চেন্নাইয় ও কানপুর সিরিজের ভেন্যু। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজ।







