চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-পাকিস্তানের রঙে ‘ইউনিভার্স বস’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪১ অপরাহ্ণ ১৬, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

রণদামামা বেজে গেছে। অপেক্ষা মাত্র আর কিছুক্ষণের। ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচের দিকে তাকিয়ে ক্রিকেট দুনিয়া। সেই ম্যাচের কয়েক মুহূর্ত আগে একটি ছবি পোস্ট করে নেট দুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছেন ক্রিস গেইল।

কী এমন কাণ্ড যে শোরগোল ফেলে দিলেন গেইল? বিশেষ একটি স্যুট পরে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন ক্যারিবীয় দানব। ছবির শিরোনামে লিখছেন, ‘ভারত পাকিস্তান স্যুটে আমি রকিং। সবাইকে ভালোবাসা এবং শ্রদ্ধা। সত্যিই এই পোশাকটা আমার খুব পছন্দের এবং ২০ সেপ্টেম্বর আমার বার্থ ডে পার্টিতে এই স্যুটটাই পরব।’

গেইলকে দিয়ে এই ছবি অবশ্য বানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিই। উত্তাপের আবহে বন্ধুত্বের বার্তা ছড়াতেই গেইলের স্যুটে দুদেশের রঙ লাগিয়েছে আইসিসি।

যতই এগিয়ে আসছে ভারত-পাকিস্তান ম্যাচ ততই চড়ছে পারদ। এমনকি উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকেও ব্যবহার করে ম্যাচের আগে বিজ্ঞাপন বানিয়েছে পাকিস্তান। এর আগে অবশ্য ‘পাকিস্তানের বাবা ভারত’ বিজ্ঞাপন বানিয়ে বিতর্কটা সৃষ্টি করে স্টার স্পোর্টস।

উত্তাপের সময়েই ভারতের অধিনায়ক বিরাট কোহলি বলছেন, ‘আমরা যদি ভালো খেলি, তাহলে যেকোনো দলকে হারাতে পারব। ক্রিকেটারদের উচিত পেশাদার হিসেবে খেলা, তা সে যে দলের সঙ্গেই হোক না কেনো!’

উত্তাপ এতটাই বেড়েছে যে আসরে নামতে হয়েছে পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামকেও। তিনি বলেছেন, ‘যুদ্ধ নয়। এটা একটা ম্যাচ মাত্র। ম্যাচে হার-জিত আছেই। সেটা মাথায় রেখেই এই ম্যাচ খেলা উচিত।’

Reneta

সেই ম্যাচ খেলা হওয়ার আগে ইউনিভার্স বসের এই পোশাক সামাজিক মাধ্যমের লোকজনের জন্য আলাদা খোরাক নিয়ে এসেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গেইলবিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিষয় যদি গুরুত্বপূর্ণ হয়, গণমাধ্যম তা তুলে ধরতে বাধ্য: ফরিদুর রেজা সাগর

পরবর্তী

আবারও নয়াপল্টনে ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা

পরবর্তী
ছাত্রদল-বিক্ষুব্ধ নেতাকর্মী-বিএনপি

আবারও নয়াপল্টনে ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা

ওয়েব সিরিজ নির্মাণ করছেন রায়হান রাফী

সর্বশেষ

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT