চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে সহিংসতার আগুন ছড়াচ্ছে কংগ্রেস: মোদি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৪ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, কংগ্রেস এবং তার সমর্থকরা সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে সারাদেশে সহিংসতা ছড়াচ্ছে। এই সহিংসতা কারা ছড়াচ্ছে; তা তাদের পোশাক দেখলে সহজেই চিহ্নিত করা যায়।

রোববার ঝাড়খণ্ডের দুমকায় একটি নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

এ সময় নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আসামে চলমান সহিংসতা থেকে সরে আসায় সেখানকার জনগণকে অভিনন্দন জানান তিনি।

কংগ্রেসের সমালোচনা করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, রাম জন্মভূমির উপর সুপ্রিম কোর্টের রায়ের পরে পাকিস্তান সরকার বিদেশে ভারতীয় দূতাবাসগুলির বাইরে যে বিক্ষোভের আয়োজন করেছিল; কংগ্রেসও তাই করছে।

‘‘যারা সহিংসতা ছড়িয়ে দিয়েছে তাদের কাছ থেকে দূরে থাকার জন্য আমি আসামের আমাদের ভাই ও বোনদের অভিনন্দন জানাই। তারা শান্তিপূর্ণ উপায়ে তাদের বক্তব্য রাখছে। কংগ্রেস এবং তার সমর্থকরা আগুন ছড়াচ্ছে। তাদের কথা না শুনলেই তারা অগ্নিসংযোগ শুরু করে।’’

দেশটির উত্তর-পূর্বের কিছু অংশে বিশেষত মেঘালয় এবং নাগাল্যান্ডে এখনো কারফিউ চালু রয়েছে। পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে ২০১৪ সালের পর যারা এসব অঞ্চলে এসেছে তারাই নতুন আইনটির বিরুদ্ধে বিক্ষোভ করছে।

Reneta

তবে পুলিশের দাবি গত শুক্রবার সন্ধ্যা থেকেই আসামের বিক্ষোভ নিয়ন্ত্রণে আনা হয়েছে, কিন্তু  আজও ওই রাজ্য থেকে আরও দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এর আগে, আসামের বিক্ষোভে তিন ব্যক্তি প্রাণ হারান, যেখানে অনেকেই উদ্বিগ্ন যে এই নতুন আইনটি বাংলাদেশ থেকে আগত অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার জন্য ব্যবহার করা হতে পারে।

সেই সহিংসতা পশ্চিমবঙ্গসহ দিল্লিওতে ছড়িয়েছে। পশ্চিমবঙ্গে এখনো বিচ্ছিন্নভাবে সহিংসতা চলছে রয়েছে। গতকাল মুর্শিদাবাদে ছয়টি ট্রেনে আগুন দেয়া হয়। এছাড়াও হাওড়ায় প্রায় ১৫টি বাসে আগুন দেয়া হয়।

পশ্চিমবঙ্গে সহিংসতা নিয়ন্ত্রণ করতে না পারায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করছেন অনেকে। এরই মধ্যে সেখানকার কয়েকটি জেলায় সহিংসতা বন্ধে ইন্টারনেট পরিষেবা বাতিল করেছে রাজ্য সরকার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কংগ্রেসনরেন্দ্র মোদীনাগরিকত্ব আইনপশ্চিমবঙ্গবিজেপিভারতসংশোধিত নাগরিকত্ব আইন
শেয়ারTweetPin

সর্বশেষ

টানা দ্বিতীয়বার ফাইনালে পিএসজি, বিদায় বায়ার্নের

মে ৭, ২০২৬

বিজেপির অর্ধেকের বেশি জয়ে বিতর্কিত ‘এসআইআর’ কি বড় ফ্যাক্টর?

মে ৬, ২০২৬

‘মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা’

মে ৬, ২০২৬

চ্যাম্পিয়নশিপ লিগ শিরোপা জিতল চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব

মে ৬, ২০২৬

‘গুটিকয়েক খারাপ সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ করা যাবে না’

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT