ভারতে সম্মাননা পাচ্ছেন লেখক মাজহারুল পারভেজ

লেখক মাজহারুল পারভেজের ছবি, তিনি সম্মাননা গ্রহণের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ
পশ্চিম বাংলার ‘উদার আকাশ’ আয়োজিত ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসব-২০১৭-তে আজীবন সম্মাননা পাচ্ছেন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) সাবেক সিনিয়র সহ-সভাপতি, কবি, কথাসাহিত্যিক, সাহিত্য সংগঠক এবং বাংলাদেশ লেখক পরিষদের সভাপতি সৈয়দ মাজহারুল পারভেজ।
বাংলাদেশ ও ভারতে প্রকাশিত দুই শতাধিক বইয়ের লেখক তিনি।
ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসবে ‘গৌরকিশোর ঘোষ’ বিশেষ সম্মাননা পাবেন খ্যাতিমান সঙ্গীত শিল্পী ও সাবেক সাংসদ কবীর সুমন। মৈত্রী সম্মাননা পাবেন
উদার আকাশ সম্পাদক ফারুক আহমেদসহ আরো কয়েকজন। দুই বাংলার সাংস্কৃতিক ও আত্মিক বন্ধন সুদৃঢ় করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
আগামী মঙ্গলবার বিকেল ৫ টায় কলকাতার আইসিসিআর-এ সত্যজিৎ রায় অডিটোরিয়ামে
এই সম্মাননা তুলে দেয়া হবে। এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিম বাংলার কারিগরি
শিক্ষা মন্ত্রী পূর্ণেন্দুবসু, খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পারন মন্ত্রী আবদুর রেজ্জাক মোল্লা ও শ্রম বিভাগ মন্ত্রী জাকির হোসেন।
এছাড়া থাকবেন প্রাক্তন মন্ত্রী অধ্যাপক ড. আবদুস সাত্তার, সাংসদ আহমদ হাসান ইমরান, প্রাক্তন সাংসদ মইনুল হাসান, কথাসাহিত্যিক ড. হুমায়ুন কবীর, ‘দৈনিক স্টেটসম্যান’ এর
সম্পাদক শেখ সদর নইম, সাপ্তাহিক বর্তমান এর সম্পাদক জয়ন্ত দে প্রমুখ।



