চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে শিশু ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৬ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০১৮
আন্তর্জাতিক
A A
ভারত-শিশু ধর্ষণ-মৃত্যুদণ্ড

১২ বছরের কম বয়সী শিশুকে ধর্ষণের শাস্তি হিসেবে সর্বোচ্চ সাজা বা মৃত্যুদণ্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

শনিবার কেন্দ্রীয় সরকারের জারি করা এক অর্ডিন্যান্স বা জরুরি নির্বাহী আদেশের মাধ্যমে পুরনো আইনে পরিবর্তন এনে নতুন এই আইন পাস হয়।

কন্যাশিশুদের ওপর যৌন নির্যাতন ও যৌন অপরাধের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের ইঙ্গিত দিতেই এ আইন প্রণয়ন করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

Banglabid

এনডিটিভি জানায়, পাঁচদিনের বৈদেশিক সফর শেষে দেশে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই ইউনিয়ন মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসে এই পরিবর্তন বিষয়ে সিদ্ধান্ত নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এর আগে ১৮ বছরের কম বয়সী কাউকে ধর্ষণে সর্বনিম্ন সাত বছর ও সর্বোচ্চ আমৃত্যু কারাদণ্ড ছিল শাস্তির বিধান।

জম্মু-কাশ্মিরে আট বছর বয়সী মেয়ের দলবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশ জুড়ে ছড়িয়ে পড়া তীব্র অসন্তোষ ও ক্ষোভের প্রেক্ষিতে গত সপ্তাহে নারী ও শিশু উন্নয়ন বিষয়ক ইউনিয়ন মন্ত্রী মানেকা গান্ধি আইন পরিবর্তনের প্রস্তাব করেন। শনিবারের বৈঠকে প্রস্তাবটি গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়া হয়।

Reneta

এ ধরনের প্রস্তাব আগেও তোলা হয়েছিল মন্ত্রিসভায়। তবে প্রতিবারই তা নাকচ করে দেয়া হয়েছে কোনো না কোনোভাবে। সবসময়ই বলা হয়েছে, মৃত্যুদণ্ড দিয়ে ধর্ষণ থামানো সম্ভব নয়।

সর্বশেষ এই প্রস্তাব ঠেকিয়েছিলেন মোদি নিজেই। জানুয়ারিতে সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারের আইন কর্মকর্তা মোদির পক্ষ থেকে বলেছিলেন, ‘মৃত্যুদণ্ড সবকিছুর জবাব নয়।’

আর এ কারণে একের পর এক ধর্ষণ ও শিশু ধর্ষণের ঘটনায় শুরু হওয়া বিক্ষোভের মূল লক্ষ্য ছিল ধর্ষকদের প্রাথমিকভাবে রক্ষা করার মনোভাব প্রকাশকারী বিজেপি নেতাদের বিরুদ্ধে প্রতিবাদ।

এছাড়াও মন্ত্রিসভা বৈঠকে আরও একটি অর্ডিন্যান্স পাস হয়েছে। সেটি অনুসারে অর্থ আত্মসাৎ করে দেশের বাইরে পলাতক যে কোনো ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে সরকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্ষণ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

‘চালবাজ’-এ অভিনয় করে ভাগ্য ফিরলো মানসীর!

পরবর্তী

‘মুক্তিযুদ্ধের পর ২৯ বছর কোটায় কোন মুক্তিযোদ্ধার সন্তানের চাকরি হয়নি’

পরবর্তী
মুক্তিযোদ্ধার সন্তান

‘মুক্তিযুদ্ধের পর ২৯ বছর কোটায় কোন মুক্তিযোদ্ধার সন্তানের চাকরি হয়নি’

মেঘ বলেছে যাব যাব

সর্বশেষ

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT