চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে মেয়েদের বিয়ের বয়সসীমা বাড়িয়ে পুরুষের সমান করা হলো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

নারীর বিয়ের ন্যূনতম বয়সসীমা ১৮ বছর থেকে ২১ বছর করার প্রস্তাব পাস হয়েছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায়।

গত বুধবার ১৫ ডিসেম্বর এ প্রস্তাব পাসের মধ্য দিয়ে নারী ও পুরুষ উভয়ের বিয়ের বয়স সমান করতে চলেছে দেশটির সরকার। যদিও এরই মধ্যে সরকারের এ সিদ্ধান্ত বিরোধী রাজনৈতিক দল এবং সমাজকর্মী সংগঠনগুলোর বিরোধিতার মুখে পড়েছে।

প্রস্তাব পাসের সমালোচনা করে বিরোধিতা করেছে ‘অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন’ (এআইএমআইএম)-এর প্রধান আসাদুদ্দিন ওয়াইসি ও সমাজবাদী পার্টিসহ আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল।

এদিকে প্রস্তাবের বিরোধিতাকারীদের ‘তালেবানি মানসিকতা’র বলে সমালোচনা করেছে দেশটির কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি। তার মতে: নারীর স্বাধীনতা, মর্যাদা ক্ষমতায়ন ও সাংবিধানিক সাম্যের বিরোধীতাকারীদের কোনো কিছু গ্রহণ করা হবে নয়।

বাল্যবিয়েকে বেআইনি হিসেবে চিহ্নিত ও অপ্রাপ্তবয়স্কদের নির্যাতন রোধ করতে বিয়ের ন্যূনতম বয়স নির্ধারণে প্রস্তাবটি আনা হয়েছে।

গত ২০২০ সালের স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা দিয়েছিলেন: মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স বাড়িয়ে ২১ করা হবে। ওই বছর জুনে সম্ভাব্যতা যাচাইয়ে জয়া জেটলিকে নিয়ে ১০ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করা হয়। চলতি ডিসেম্বরে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দেয় টাস্কফোর্স। এতে বয়স বাড়ানোর পক্ষেই মত দেয়া হয়। এরপরই মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন পায়।

Reneta

১৯৭৪ সালের আইন অনুসারে ভারতে নারীর বিয়ের বয়স ১৮ বছর এবং পুরুষের বিয়ের বয়স ছিলো ২১ বছর।

নতুন প্রস্তাবনা অনুযায়ী শিশু বিবাহ আইন, বিশেষ বিবাহ আইন ও হিন্দু বিবাহ আইনে সংশোধন আনতে যাচ্ছে ভারত সরকার। দেশটির সংসদে প্রস্তাবটি পাস হলেই চালু হবে নতুন এ ব্যবস্থা।

ইউনিসেফের রিপোর্ট বলছে: ভারতে প্রতিবছর ১৫ লাখ মেয়ের বিয়ে ১৮ বছরের কম বয়সে হয়। এক্ষেত্রে বিশ্বের মধ্যে এক নাম্বারে ভারত। এখানে ১৫ থেকে ১৯ বছর বয়সি মেয়েদের ১৬ শতাংশ বিবাহিত। আগের থেকে ১৮ বছরের কম বয়সি মেয়েদের বিয়ের সংখ্যা কমেছে। তবে তা এখনও যথেষ্ট বেশি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরেন্দ্র মোদি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পদত্যাগের ব্যাপারে যা বললেন আকরাম

পরবর্তী

অমিত ১৩১, হৃদয় অপরাজিত ১৫৯

পরবর্তী

অমিত ১৩১, হৃদয় অপরাজিত ১৫৯

জাভির চাওয়া ছিনিয়ে নিতে প্রস্তুত চেলসি

সর্বশেষ

সন্ধ্যায় শরিক ও জোট নেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

জুলাই ২০, ২০২৬

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT