চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিক্ষোভকারীদের পাথরের আঘাতে ভারতে পর্যটকের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৬ অপরাহ্ণ ০৮, মে ২০১৮
আন্তর্জাতিক
A A
ভারত-জম্মু-কাশ্মির-পাথরের আঘাতে পর্যটক নিহত

ভারতের জম্মু-কাশ্মিরে বেড়াতে গিয়ে বিক্ষোভকারীদের ছোড়া পাথরের আঘাতে মৃত্যু হয়েছে তামিলনাড়ুর এক পর্যটকের। তবে এই বিক্ষোভের কারণ এখনো জানা যায়নি।

কাশ্মিরের রাজধানী শ্রীনগরের কাছাকাছি নরবল এলাকায় সোমবার সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ২২ বছর বয়সী থিরুমানি নামের ওই ব্যক্তি চেন্নাই থেকে একটি পর্যটক দলের সঙ্গে কাশ্মির এসেছিলেন। সেখান থেকে তারা যাচ্ছিলেন আইস স্কিংয়ের জন্য বিখ্যাত এলাকা গুলমার্গের দিকে।

Banglabid

ঠিক ওই সময় একদল বিক্ষোভকারীর রোষানলে পড়ে পর্যটক দল বহনকারী গাড়িটি। বেশ কয়েকজন লোক গাড়ি লক্ষ্য করে ইট-পাথর ছুড়তে শুরু করলে একটি পাথর থিরুমানির মাথায় গিয়ে লাগে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে থিরুমানিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চলাকালেই কোমায় চলে যান তিনি। সোমবার রাত সাড়ে ৮টায় তার মৃত্যু হয়।

বিবিসি জানিয়েছে, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তবে এখনো এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিক্ষোভটি কী নিয়ে হচ্ছিল সেটাও এখনো স্পষ্ট নয় বলে জানায় পুলিশ।

Reneta

ওই ঘটনায় পাথরের আঘাতে স্থানীয় ১৯ বছর বয়সী এক তরুণীও আহত হয়েছেন।

এনডিটিভি জানায়, সোমবার থিরুমানির মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। নিহতের বাবামায়ের সঙ্গে দেখা করে তিনি গভীর দুঃখ প্রকাশ করেন। বলেন, এ হৃদয়বিদারক ঘটনার জন্য লজ্জায় তার মাথা নত হয়ে আসছে।

গত সপ্তাহে দক্ষিণ কাশ্মিরে শোপিয়ান এলাকায় স্কুলবাস লক্ষ্য করে পাথর নিক্ষেপের এমনই একটি ঘটনায় এক শিশু আহত হয়। ওই স্কুলবাসে একটি বেসরকারি স্কুলের চার বছর বয়সী নার্সারি শিক্ষার্থীসহ ৫০ জনেরও বেশি শিশু ছিল।

তবে পর্যটকদের লক্ষ্য করে হামলা চালানোর ঘটনা ভারত নিয়ন্ত্রণাধীন কাশ্মিরে এই প্রথম। তাই এই ঘটনা রাজ্যটির পর্যটন খাতে বিরূপ প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জম্মু-কাশ্মির
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

আগস্ট ৯, ২০২৬

জার্সি খুলে শোকার্ত মেসিকে গোল উৎসর্গ দে পলের

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে তবুও কেন প্রার্থী দেবে জামায়াত?

আগস্ট ৯, ২০২৬
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে কয়েকজন মানুষ ঘিরে রেখেছেন।

মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করল ইরান

আগস্ট ৯, ২০২৬

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT