চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে নতুন নোটে প্রথম ঘুষকাণ্ডের সন্ধান

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৪:১০ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০১৬
অর্থনীতি
A A

কালো টাকা সমস্যার সমাধানে ভারতে এক রাতের মধ্যে পুরনো ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল করে নতুন ২০০০ রুপির নোট চালুর এক সপ্তাহ না যেতেই নতুন নোট দিয়ে ঘুষ দেয়া শুরু হয়ে গেছে। দেশটির গুজরাট প্রদেশে দু’জন বন্দর ট্রাস্ট কর্মকর্তা নতুন ২০০০ রুপির নোটে মোট ২ লাখ ৯০ হাজার রুপি ঘুষ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এনডিটিভি জানায়, বুধবার আটক ঘুষের মোট অঙ্কের সবগুলো নোটই ২০০০ রুপির, যা গত ১১ নভেম্বর বাজারে ছাড়া হয়েছে। নোট ছাড়ার পর থেকে এখন পর্যন্ত একেকজনের পক্ষে সর্বোচ্চ ২৪ হাজার রুপি তোলা সম্ভব। ৫০০ ও ১০০০ রুপির নোট বদলে নিতে দিনরাত লোকজন ব্যাংকের সামনে লাইন ধরে আছে। তবুও অনেকের হাতেই এখনো নতুন নোট  আসেনি।

তারপরও আটক ওই দু’জন কর্মকর্তার কাছে এতগুলো নতুন নোট কোথা থেকে এলো তা ভেবে সংশ্লিষ্ট কর্মকর্তারা হতভম্ব হয়ে গেছেন।

এর আগে বুধবার মধ্যপ্রদেশের ভোপাল থেকে ৩ জন সরকারি কর্মকর্তাকে মোট ২৫ হাজার রুপি ঘুষ নেয়ার অভিযোগে গ্রেফতার করা হয়। তবে সেখানে মাত্র ৫টি ২০০০ রুপির নোট ছিল বলে জানায় ইন্ডিয়ান এক্সপ্রেস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নতুন রুপিনোটভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একটা জয় দলের সব কিছু বদলে দিতে পারে: মাশরাফি

পরবর্তী

উনাদেরকে ফাও ক্যাম্পেন করতে দিন: ফারুকী

পরবর্তী

উনাদেরকে ফাও ক্যাম্পেন করতে দিন: ফারুকী

নিজেদের মাঠেও চিটাগংয়ের হার

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT