জরুরি নিরাপত্তা প্রয়োজনে দ্রুত কল করার জন্য ২০১৭ সালের প্রথম দিন থেকে ভারতের বাজারে সব ধরনের মোবাইল ফোনে ‘প্যানিক বাটন’ বাধ্যতামূলক করা হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী ওইদিন থেকে ‘বিশেষ’ এই বাটন ছাড়া একটি ফোনও বিক্রি করা যাবে না।
আর ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে সব ফোনে বিল্ট ইন জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) নেভিগেশন সিস্টেমও বাধ্যতামূলক হচ্ছে বলে জানিয়েছেন দেশটির টেলিকমিউনিকেশন বিষয়ক মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ।
এ বিষয়ে এক বিবৃতিতে তিনি জানান, মানুষের জীবনযাত্রা উন্নত করার জন্যই প্রযুক্তি। বিশেষত নারীদের নিরাপত্তার জন্যই ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে ভারতের বাজারে ‘প্যানিক বাটন’ ছাড়া কোনো মোবাইল ফোন বিক্রি হবে না।
আর ২০১৮ সালের শুরু থেকে সব মোবাইলে ইন-বিল্ট জিপিএস সিস্টেম থাকতে হবে।তবে ফিচার ফোনেও ৫ বা ৯ নম্বর বাটন চেপে জরুরি নম্বরে ফোন করা যাবে।










