মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পাঁচটি অঙ্গরাজ্যের দলীয় প্রার্থী মনোনয়নের প্রাইমারিতে পাঁচটিতেই জয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
এখন পর্যন্ত ৩টিতে জয়ী হয়েছেন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন। পেনসিলভেনিয়া, কানেক্টিকাট, রোড আইল্যান্ড, ডেলাওয়্যার ও মেরিল্যান্ডে জয় পেয়েছেন ট্রাম্প। আর মেরিল্যান্ড, পেনসিলভেনিয়া ও ডেলাওয়্যারে জয় পেয়েছেন হিলারি।
তবে কানেক্টিকাট ও রোড আইল্যান্ডে এগিয়ে রয়েছেন তার প্রতিদ্বন্দ্বি বার্নি স্যান্ডার্স। ডেলিগেটদের সমর্থন নিয়েও সবার চেয়ে এগিয়ে রয়েছেন হিলারি ও ট্রাম্প। ওদিকে ট্রাম্পকে ঠেকাতে তার দুই প্রতিদ্বন্দ্বি ট্রেড ক্রুজ ও জন ক্যাসিশ অন্য তিন অঙ্গরাজ্যের প্রাইমারি সামনে রেখে একজোট হয়েছেন।







