চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে তীব্র বর্ষণে বাঁধ ভেঙে নিহত ৬

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৩ অপরাহ্ণ ০৩, জুলাই ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারত-বাঁধ ভেঙে নিহত-তীব্র বর্ষণ

তীব্র বর্ষণে ভারতের রত্নগিরি জেলার তিওয়ারে বাঁধ ভেঙে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন ১৮ জন।

গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বাঁধটি ভেঙে যায়। বাঁধ ভাঙা বন্যার পানিতে অ্যাকলে, রিকতোলি, ওভালি, কালকাভনে এবং নন্দিভাসেসহ সাতটি গ্রাম প্লাবিত হয়ে গেছে। এ সময় পানিতে ভেসে যায় বাঁধের কাছে থাকা ১২টি বাড়ি ও ২০টি যানবাহন।

এনডিটিভি জানায়, মঙ্গলবারই বাঁধে ফাটল দেখে জেলা প্রশাসনকে জানিয়েছিল ১৯ বছর বয়সী এক যুবক। কিন্তু কোনো ব্যবস্থা নেয়ার আগেই বাঁধটি ভেঙে যায়। অবশ্য স্থানীয়দের দাবি, জেলা প্রশাসনকে বিষয়টি জানালেও বাঁধ মেরামতের কোনো ব্যবস্থা নেয়নি তারা।

Banglabid

মঙ্গলবার মুম্বাই ও থানেতে ভারি বৃষ্টিতে দু’টি দেয়াল ধসে ২০ জনেরও বেশি মানুষের মৃত্যুর পর আবার এ ঘটনা ঘটল।

মুম্বাই থেকে ২৭৫ কিমি দূরে অবস্থিত এই এলাকায় ইতোমধ্যে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) পৌঁছে তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছে। তাদের সঙ্গে প্রশাসনিক কর্মী, পুলিশ এবং স্বেচ্ছাসেবীরাও রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা আইএএনএস।

এনডিআরএফ মুখপাত্র আলোক আওয়াস্থি জানান, ড্রোনের সাহায্যে মরদেহগুলো খুঁজে পেয়েছেন তারা। বাকিদের খুঁজে বের করে উদ্ধারের চেষ্টা চলছে।

Reneta

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নভিস সাংবাদিকদের বলেন, গত ১২ ঘণ্টায় মুম্বাই ও আশপাশের এলাকায় ‘অপ্রত্যাশিত পরিমাণে’ ৩০০ থেকে ৪০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা গত এক দশকে সর্বাধিক।বর্তমান নিষ্কাশন ব্যবস্থায় পরিস্থিতির মোকাবিলা করা সমস্যা হয়ে যাচ্ছে এই প্রবল বৃষ্টির কারণে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাঁধ ভেঙেভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিয়ামের ‘সোনার ডিম পাড়া ডিরেক্টর’ অমিতাভ!

পরবর্তী

প্রধানমন্ত্রীর পাঁচ দফা প্রস্তাব

পরবর্তী
ফাইল ছবি

প্রধানমন্ত্রীর পাঁচ দফা প্রস্তাব

পাকিস্তানকে হারাতে উন্মুখ বাংলাদেশ

সর্বশেষ

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ভারত

আগস্ট ১৯, ২০২৬

অটোরিকশায় মাছবাহী ট্রাকের ধাক্কা, বৃদ্ধ স্বামী-স্ত্রী নিহত

আগস্ট ১৯, ২০২৬

জাপানের মঞ্চে উড়ল বাংলাদেশের পতাকা

আগস্ট ১৯, ২০২৬

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনবে সরকার

আগস্ট ১৯, ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ হাসানের, উন্নতি শান্ত-মিরাজদের

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT