আন্তর্জাতিক

লকডাউন শিথিল করতেই ভারতে করোনা পরিস্থিতির অবনতি

জনপ্রতিনিধি ও যাত্রীরা ট্রেন স্টেশনে স্বাস্থ্যবিধি মানছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় ট্রেন স্টেশনে স্বাস্থ্যবিধি মানতে দেখা যাচ্ছে জনসাধারণ ও কর্মকর্তাদের, করোনা পরিস্থিতি বিবেচনায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের বিভিন্ন রাজ্যে লকডাউন কিছুটা শিথিল করতেই করোনাভাইরাস পরিস্থিতি ভিন্নরূপ ধারণ করেছে। একদিনে প্রায় ৩৯০০ নতুন আক্রান্ত আর মৃত ১৯৫। আচমকাই করোনার বিরুদ্ধে লড়াইয়ে বড় ধাক্কা খেল ভারত।

হিন্দুস্থান টাইমস এ তথ্য জানিয়েছে।

করোনার সবচেয়ে বড় হটস্পট বলে পরিচিত মহারাষ্ট্রেই ১৫০০-র ওপর আক্রান্ত সোমবার। তামিলনাড়ুতে আক্রান্ত ৫০০-র বেশি। সবমিলিয়ে ভারতে মোট আক্রান্ত ৪৬,৪৩৩। মৃত ১৫৩৮, সুস্থ হয়ে উঠেছেন ১২,৭২৭।

হিন্দুস্থান টাইমস জানিয়েছে, এই ট্রেন্ড চলতে থাকতে থাকলে আজ মঙ্গলবার হয়তো মোট আক্রান্তের সংখ্যা ৫০,০০০ পেরোবে। লকডাউন সোমবার থেকে অনেক শিথিল হয়ে গিয়েছে। বাড়ি ফিরছেন পরিযায়ীরা। এই অবস্থায় আক্রান্তের সংখ্যা এই ভাবে প্রতিদিন বৃদ্ধি পাওয়া, নিশ্চিত ভাবেই চিন্তার। লকডাউন শিথিল করতেই ভারতে করোনা পরিস্থিতির অবনতি

ভারতে ৩১৯টি জেলা সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী এখন করোনা মুক্ত। সেখানে সীমিত কিছু বিধিনিষেধ বাদে সব কিছুই প্রায় সচল, অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে।

শতাংশের হিসাবে বিচার করলে, গত কয়েকদিনে পশ্চিমবঙ্গে প্রায় দ্বিগুণ হয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। গুজরাতেও খুব দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবে আক্রান্ত ও মৃত, উভয় তালিকায় শীর্ষে আছে মহারাষ্ট্র।

১৭ তারিখ অবধি চলবে তৃতীয় দফার লকডাউন। ভারতের করোনা কার্ভ চ্যাপ্টা হচ্ছে, এখনও পর্যন্ত তেমন কোনও চিহ্ন নেই।

বিষয়:করোনাভাইরাস ভারতে করোনা ভাইরাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…