আন্তর্জাতিক

ভারতে ওষুধ কারখানার বিষাক্ত গ্যাস ছড়িয়ে ২ কর্মীর মৃত্যু

বাংলাদেশে ওষুধ কারখানার বিষাক্ত গ্যাসের দুর্ঘটনা, পুলিশ ও শ্রমিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ওষুধ কারখানার বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার সময় পুলিশ ও শ্রমিকরা ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনম শহরের একটি ওষুধ কারখানায় গ্যাস ছড়িয়ে কমপক্ষে ২ কর্মীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদসংস্থা এএনআই।

মঙ্গলবার ভোর রাতে ঘটা ওই ঘটনায় আরও অনেকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে হিন্দুস্থান টাইমস।

বিশাখাপত্তনম শহরের সাইমোর লাইফ সায়েন্সেস প্রাইভেট লিমিটেড নামে সংস্থার কারখানা থেকে বেনজিমিডাজোল গ্যাস লিক করতে শুরু করলে ওই প্রাণহানি ঘটে।

পারওয়াদা থানার ইনস্পেক্টর উদয় কুমার জানিয়েছেন, ‘পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। যে ২ কর্মী মারা গিয়েছেন, তারা গ্যাস ছড়ানোর সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। আর কোথাও গ্যাস ছড়িয়ে পড়েনি।’

প্রসঙ্গত, গত ৭ মে বিশাখাপত্তনমে কোরিয়ান সংস্থা এলজি পলিমার্স ইন্ডিয়া লিমিটেড-এর কারখানায় বিষাক্ত পলিস্টাইরিন গ্যাস ছড়িয়ে ১২ জন মারা যান এবং প্রায় ১০০ জন অসুস্থ হয়ে পড়েন।

বিষয়:বিষাক্ত গ্যাস ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…