চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের হিমাচলে ভূমিধসে নিহত ১৩

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৭ পূর্বাহ্ণ ১২, আগস্ট ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারতের হিমাচলে ভূমিধসে ধ্বংসস্তূপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের হিমাচল প্রদেশে ভূমিধসে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছে আরও অন্তত ৩০ জন।

এনডিটিভি জানিয়েছে, বুধবার প্রদেশটির কিন্নার জেলায় এই দুর্ঘটনা ঘটে। ধ্বংসাবশেষের নিচে বেশ কিছু মানুষ ও যানবাহন চাপা পড়েছে।

বিবিসি জানায়, ভূমিধসের ফলে রেকং পিও-সিমলা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ভূমিধসে রাষ্ট্রীয় মালিকানাধীন একটি যাত্রীবাহী বাস, একটি ট্রাক ও কয়েকটি কার চাপা পড়েছে। বাসটি ৪০ জন যাত্রী নিয়ে সিমলা যাচ্ছিল।

জানা গেছে, ২৫ থেকে ৩০ জন বাসযাত্রী বাসের ভেতরে আটকা পড়েছেন কিংবা চাপা পড়ে মারা গেছেন। এ ছাড়া দশজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার একটি ভিডিও চিত্রে দেখা যায়, পাহাড়ধস ও বড় বড় পাথর বিকট শব্দে মহাসড়কে থাকা যানবাহনের ওপর আছড়ে পড়ছে।

ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের (আইটিবিপি) দুই শতাধিক সেনাকে উদ্ধারকাজে পাঠানো হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) সাহায্য চাওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর।

তিনি বলেন, ‘আমি পুলিশ ও স্থানীয় প্রশাসনকে উদ্ধার অভিযান চালানোর জন্য নির্দেশনা দিয়েছি।’

এর আগে গত মাসে হিমাচল প্রদেশে পাহাড় ধসে ৯ জনের মৃত্যু হয়েছিল। এছাড়াও গত কয়েক সপ্তাহে ভারী বৃষ্টির কারণে হিমাচল প্রদেশের অনেক এলাকাতেই বেশ কিছু ভূমিধসের ঘটনা ঘটে।

ট্যাগ: ভূমিধসহিমাচল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৪৩ বছরের রেকর্ড ভেঙে ইউরোপের সর্বোচ্চ তাপমাত্রা ইতালিতে

পরবর্তী

‘বেশ্যা’ কি শুধুই নারী?

পরবর্তী
প্রাচীন বাংলার নারীর ছবি, সোনালী চুল ও ঐতিহ্যবাহী পোশাকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বেশ্যা’ কি শুধুই নারী?

প্রতিবাদী নারী মুখোশ পরা, মিডিয়া স্বাধীনতার জন্য স্লোগান দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পোল্যান্ডের পার্লামেন্টে বিতর্কিত মিডিয়া বিল পাস

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT