চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের স্কুলে চিতা-চাঞ্চল্য (ভিডিও)

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৬ পূর্বাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০১৬
আন্তর্জাতিক
A A

ভারতের একটি স্কুলে চিতাবাঘের হামলায় আহত হয়েছেন এক বেপরোয়া ফটোগ্রাফার, বন বিভাগের কর্মকর্তাসহ ৪ জন। স্কুল কমপ্লেক্সের সুইমিং পুলের কাছে চিতার ছবি তোলার এক পর্যায়ে বেশি কাছে চলে গিয়ে বেশ বিপত্তিতে পড়েছিলেন ওই চিত্রগ্রাহক। তবে রোববার স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীদের কেউ হতাহত হয়নি।

ভারতের বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড এলাকার ভিবজিওর স্কুলে রোববার সকালে স্কুলের সিসিটিভিতে প্রথম ধরা পড়ে চিতাবাঘের ঘুরে বেড়ানোর ছবি। স্কুলে চিতাবাঘ ঘুরে বেড়াচ্ছে, সিসিটিভিতে তা দেখার সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষ খবর দেয় বন বিভাগ এবং পুলিশের কাছে।

সঙ্গে সঙ্গে স্কুলে এসে হাজির হন বন বিভাগের কর্মীরা এবং স্থানীয় থানার পুলিশ। চিতাবাঘের খোঁজে শুরু হয় তল্লাশি-উদ্ধার অভিযান। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় চেতনানাশক গুলি ছুড়ে কাবু করা হয় তাকে। তার পর চিতাবাঘটিকে স্থানীয় পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কিন্তু খুব সহজে ধরা দেয়নি চিতাবাঘটি। আর তাকে ধরাও কী এতই সোজা? তল্লাশির সময় তার বিদ্যুতের গতি! চিতাবাঘটির হামলায় আহত হয় চার জন। তাঁদের মধ্যে তিন জন বন দফতরের কর্মী। এক জন স্থানীয় ছবি শিকারি। স্কুলের সুইমিং পুলের পাশে ছবি তোলার জন্য চিতাবাঘটির খুব কাছে চলে গিয়েছিলেন তিনি। বিদ্যুতের গতিতে ছিটকে এসে তাঁকে আক্রমণ করে চিতাবাঘটি। খণ্ডযুদ্ধ বেধে যায় চিতাবাঘে-মানুষে। ওই ব্যক্তির হাতে-পায়ে কামড়ে দেয় চিতাবাঘটি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হই-হট্টগোল, চিৎকার-চেঁচামেচির মধ্যেই স্কুল থেকে পালিয়ে চিতাবাঘটি আশ্রয় নেয় ঝোপঝাড়ের মধ্যে। চলতে থাকে চিতাবাঘে-মানুষে লুকোচুরি খেলা। স্কুলের বাইরে জমে থাকা ভিড়টাকে সামলাতে পুলিশ তখন হিমশিম খাচ্ছে। বেশ কিছু ক্ষণ পরে চিতাবাঘটি পাঁচিল টপকে ফের স্কুলে ঢুকে পড়ে। বন দফতরের কর্মীরা জানিয়েছেন, এর পরেই চিতাবাঘটিকে ধরতে ঘুম পাড়ানি গুলির সাহায্য নেওয়া হয়।

তবে হোয়াইটফিল্ড এলাকায় চিতাবাঘ হানার ঘটনা নতুন নয়। এর আগে ২০১২ সালে এই এলাকায় চিতাবাঘ ঢুকে পড়েছিল। ২০১৫ সালের জুলাইয়ে কর্নাটকের চিকমাগালুর জেলার টিএমএস স্কুলেও একবার একটি চিতাবাঘ ঢুকে পড়েছিল। জখম করেছিল তিন জনকে। সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষ স্কুল খালি করে দিয়ে খবর পাঠিয়েছিলেন বন দফতরের কর্মীদের। তাঁরা এসে ধরেছিলেন চিতাবাঘটিকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্কুলে চিতাবাঘ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতের স্কুলে চিতা-চাঞ্চল্য (ভিডিও)

পরবর্তী

কেনো তারা মাহফুজ আনামের ‘কল্লা’ চায়

পরবর্তী

কেনো তারা মাহফুজ আনামের ‘কল্লা’ চায়

কেনো তারা মাহফুজ আনামের ‘কল্লা’ চায়

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ মানেই ‘দ্যা গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’

জুলাই ১৯, ২০২৬
জিয়ান্নি ইনফান্তিনো

ফুটবল না খেলেও বিশ্ব ফুটবলের সবচেয়ে ‘আলোচিত ও ক্ষমতাধর’ মানুষ

জুলাই ১৯, ২০২৬

ফাইনাল মহারণ: মেসির ‘ওয়ান লাস্ট ডান্স’ নাকি ইয়ামালদের ‘নবজাগরণ’

জুলাই ১৯, ২০২৬

শিক্ষার্থীদের মাঝে ‘দুর্বার উন্নয়ন সংস্থা’র স্কুল ব্যাগ বিতরণ

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে নামার আগে ‘অন্যায্যতার’ অভিযোগ তুললেন স্কালোনি

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT