চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের সেরা ফল অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রোটিয়াদের জয়!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৮ অপরাহ্ণ ০৭, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

গ্রুপপর্বের শেষ ম্যাচে সাউথ আফ্রিকার কাছে অস্ট্রেলিয়া হেরে যাওয়ায় বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে নিউজিল্যান্ড। শেষ চারে ইংল্যান্ডের পরিবর্তে কিউইদের পেয়ে বেশ খুশিই ভারত! যার প্রকাশ ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকারের টুইটেও।

নয়টি লিগ ম্যাচের মধ্যে সাতটি জিতে টেবিলের শীর্ষে থেকে শেষ করেছে ভারত। গ্রুপপর্বে কোহলিদের নিউজিল্যান্ড ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়।

অন্যদিকে, দুর্দান্তভাবে শুরু করলেও শেষদিকে ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি নিউজিল্যান্ড। পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কাছে টানা তিন ম্যাচ হারে তারা। প্রথম পাঁচ ম্যাচে জয়ের সঙ্গে বৃষ্টিতে ভারত ম্যাচ থেকে এক পয়েন্ট পান উইলিয়ামসনরা। পাকিস্তানের সমান পয়েন্ট হলেও নেট রানরেটের হিসাবে সেমিতে চলে যায় গত আসরের রানার্সআপরা। কিন্তু তাদের সবশেষ যে পারফরম্যান্স, তাতে শেষ চারে নিউজিল্যান্ডকেই আশা করছিল ভারত-অস্ট্রেলিয়া।

নিউজিল্যান্ড দলের দিকে ইঙ্গিত করে মাঞ্জরেকারের টুইট, ‘বিশ্বকাপে এপর্যন্ত সাতটি ম্যাচ জিতেছে ভারত। তবে সবচেয়ে ভালো ফলাফল অস্ট্রেলিয়াকে সাউথ আফ্রিকার হারানোটা।’

সঞ্জয়ের টুইটে রি-টুইট করেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। লিখেছেন, ‘আমরা এখন সেমিতে। ছেলেরা যেভাবে ১০০, ১০০০ ভাগ নিজেদের তুলে ধরছে তাতে গর্বিত।’

আগামী মঙ্গলবার ম্যানচেস্টারে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে নামবেন কোহালিরা। বৃহস্পতিবার বার্মিংহামে দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল ইংল্যান্ড।

এদিকে, যাকে ‘আধা স্পিনার-আধা ব্যাটসম্যান’ বলে বিতর্কে পড়েছিলেন, সেই রবীন্দ্র জাদেজাকে নিয়ে অবশেষে ডিগবাজি খেয়েছেন সঞ্জয় মাঞ্জরেকার! টুইটারে ভারতের সেমিফাইনাল দল সাজাতে গিয়ে প্রথম একাদশে জাদেজাকে রেখেছেন।

যা নিয়ে সঞ্চয়কে পাল্টা ব্যঙ্গ করেছেন অনেকেই। কেউ লিখেছেন, ‘ইনি কি অজয় জাদেজা?’ কেউ আবার লিখেছেন, ‘ভুল করে লিখে ফেলেননি তো নামটা?’

ব্যঙ্গ করার তালিকায় রয়েছে মাইকেল ভনের নামও। যিনি টুইটারে পাল্টা লিখেছেন, ‘তুমি শেষ পর্যন্ত আধা বোলার-আধা ব্যাটসম্যানকে বাছলে!’

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯সঞ্জয় মাঞ্জেরেকার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কান্নায় ভেঙে পড়ে হারুনের ফাঁসি চাইলেন সামিয়ার বাবা

পরবর্তী

বর্ণালী’র মৃত্যুর সঠিক তদন্ত চেয়ে মানববন্ধন

পরবর্তী

বর্ণালী’র মৃত্যুর সঠিক তদন্ত চেয়ে মানববন্ধন

সচিবালয়

সচিবালয়ে আগুন

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT