চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের সামনে দাঁড়াতেই পারল না বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ণ ২৬, জুলাই ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

মেয়েদের এশিয়া কাপে সেমিফাইনালে ভারতের কাছে ১০ উইকেটে হেরেছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকে শেষপর্যন্ত ব্যাটে-বলে দাঁড়াতেই পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। ৮১ রান তাড়ায় স্মৃতি মান্দানা পান ফিফটির দেখা। ৩৯ বলে খেলেন ৫৫ রানের অপরাজিত ইনিংস। ভারতের ফাইনাল নিশ্চিত করতে লাগে কেবল ১১ ওভার।

আরেক ওপেনার শেফালি ভার্মা ২৮ বলে ২৬ রানে অপরাজিত থাকেন। বোালিংয়ে সবচেয়ে খরুচে ছিলেন নাহিদা আক্তার। এ বাঁহাতি স্পিনার ৩ ওভারে দেন ৩৪ রান।

অপেক্ষাকৃত কমশক্তির প্রতিপক্ষ মালয়েশিয়ার বিপক্ষে দুইশর কাছাকাছি রান তুলে নকআউট পর্বের জন্য দারুণ প্রস্তুতি সেরেছিল বাংলাদেশ। দাপুটে জয়ে সেমির টিকিট কাটা হয়ে যায় সহজেই। কিন্তু এক ম্যাচ পরই পুরনো চিত্র দেখা গেল ব্যাটিংয়ে। শক্তিশালী ভারতের বিপক্ষে ৪৪ রানে ৬ উইকেট হারানো দল সপ্তম উইকেট জুটির লড়াইয়ে একশর কাছে গিয়ে থামে।

শ্রীলঙ্কার ডাম্বুলায় শুক্রবার ফাইনালে ওঠার লড়াইয়ে শক্তিশালীর ভারতের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নেমে নিগার সুলতানা জ্যোতির দল ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে মোটে ৮০ রান। টাইগ্রেস অধিনায়ক সর্বোচ্চ ৩২ রানের ইনিংস খেলে সংগ্রহ কিছুটা বড় করেন। ৫১ বলের ইনিংসে ছিল ২টি চারের মার।

জ্যোতিকে দারুণ সঙ্গ ‍দেন স্বর্ণা আক্তার। ১৮ বলে ১৯ রানে অপরাজিত থাকেন। মারেন দুই বাউন্ডারি। ৩৬ রানের সপ্তম উইকেট জুটি ভাঙে ইনিংসের শেষ ওভারে। রাধা যাদব ওই ওভারের প্রথম ও তৃতীয় বলে উইকেট নেন। শেষের ওভারে আর স্ট্রাইক পাননি স্বর্ণা। বাংলাদেশ একটি রানও তুলতে পারেনি। মেডেন ওভারসহ দুটি উইকেট নেন এ বাঁহাতি স্পিনার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টিডাম্বুলাবাংলাদেশ-ভারতব্যাটিংমেয়েদের এশিয়া কাপলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারি সহায়তা দেওয়া হবে’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন: ২ জনের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে যাবে ইংল্যান্ড’

জুলাই ১৩, ২০২৬

ঘোষণা দিয়ে ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT