স্পোর্টস

ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশের মেয়েরা

ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশের মেয়েরা

সাফ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলে স্বাগতিক ভারতের সঙ্গে গোল শুন্য ড্র করেছে বাংলাদেশ। সাত বারের মুখোমুখিতে প্রথমবারের মতো হার এড়ালো বাংলাদেশের মেয়েরা।

গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ চ্যম্পিয়ন হয়েই সেমিফাইনাল খেলবে লাল সবুজের মেয়েরা।

শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই রক্ষনাত্বক খেলে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। প্রথমার্থ ভারতীয় নারীদের ঠেকিয়ে রাখে সাবিনারা।

দ্বিতীয়ার্ধে নির্ধারিত সময় পর্যন্ত স্বাগতিকদের রুখে দিলে ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

নতুন বছরের দ্বিতীয় দিনে গ্রুপ এ’র রানার্স-আপ মালদ্বিপের বিপক্ষে ফাইনালে ওঠার জন্য লড়বে বাংলাদেশ নারী দল।

বিষয়:সাফ সাফ নারী চ্যাম্পিয়নশিপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…