চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের বিশ্বকাপ যাত্রা থামাল প্রোটিয়া মেয়েরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৪ অপরাহ্ণ ২৭, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপে টিকে থাকতে জিততেই হতো ভারতের মেয়েদের। লড়াকু সংগ্রহও পেয়েছিল তারা, সব ভেস্তে দিয়ে এশিয়ার দেশটিকে বিদায় করেছে সাউথ আফ্রিকা। ২৭৫ রানের লক্ষ্য লওরা ওলাভার্ডট ও মিগনন ডু পেরেজের ফিফটিতে ৩ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় টেবিলের দ্বিতীয় শীর্ষ দলটি।

ক্রাইস্টচার্চে শেষ চার নিশ্চিতের ম্যাচে শুরুতে ব্যাট করে ৭ উইকেটে ২৭৪ রান তোলে ভারত। শেষ বলে ১ রানের সমীকরণ মিলিয়ে জয় নিয়ে গ্রুপপর্বের ম্যাচ শেষ করে প্রোটিয়া মেয়েরা। নিশ্চিত হয় শেষ চারের সবকটি আসনও।

হ্যাগলি ওভালে বড় লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি প্রোটিয়াদের। ১৪ রানের মাথায় লিজেল্লি লি ফেরেন রান আউট হয়ে। ধাক্কা সামলে ১২৫ রানের জুটি গড়েন লওরা ও লারা গুডাল। ৭৯ বলে ১১ চারে ৮০ রান করে ফেরেন লওরা। ফিফটি থেকে এক রান কম করে রাজেশ্বরির শিকার হন গুডাল।

Banglabid

মাঝের দিকে অধিনায়ক সুনে লিউসের ২২ রান, মারিজান্নি কাপের ৩২ ও চোলে ট্রাইওনের ১৭ রানের সঙ্গে মিগনন ডু পেরেজের ফিফটি ছাড়ানো ইনিংসে সহজেই জয় পায় সাউথ আফ্রিকা। ম্যাচ সেরা পারফর্মার মিগনন ৬৩ বলে খেলেন ম্যাচজয়ী ৫২ রানের ইনিংস। দারুণ দৃঢতা নিয়ে ব্যাট করে হাঁকান দুটি চার।

বোলিংয়ে ভারত অবশ্য লড়েছে শেষ বল পর্যন্ত। শেষ ওভারের ৬ রানের সমীকরণে একটি নো বল করলেও দারুণ ছিলেন দিপ্তী শর্মা। ১০ ওভারের কোটা পূরণ করে ৪১ রান খরচায় পাননি কোনো উইকেট। রাজেশ্বরি গায়কোয়ার্ড ৬১ রানে পেয়েছেন দুটি উইকেট। দুটি উইকেট নিয়েছেন হারমানপ্রিত কৌর।

এর আগে, ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু আনেন স্মৃতি মান্দানা ও শেফালি ভার্মা। দলীয় ৯১ রানের মাথায় ৫৩ রান করে ফেরেন শেফালি। বেশি সময় থাকতে পারেননি ইয়াস্তিকা ভাটিয়া। পরে অধিনায়ক মিতালি রাজকে নিয়ে ৮০ রানের জুটি গড়েন মান্দানা।

Reneta

১৭৬ রানে যখন মান্দানা ফেরেন, নামের পাশে ৭১ রান। ৮৪ বলে ইনিংস সাজান ছয়টি চার ও একটি ছয়ে। অধিনায়ক মিতালি করেন ৬৮ রান। ২৩৪ রানে মিতালি ফিরলে নড়বড়ে হয়ে পড়ে ভারতের ইনিংস। ব্যর্থ হন পূজা ভাসট্রাকার, রিতা ঘোষ, স্নেহা সিংরা। শেষদিকে হারমানপ্রিত কৌরের ৫৭ বলে ৪৮ রানের ইনিংসে ভর করে ২৭৪ রানের লক্ষ্য পায় ভারত। পরে শেষ বল পর্যন্ত লড়েও শেষ চারে উঠতে ব্যর্থ হয় মিতালি রাজের দল।

আগেই সেমিফাইনাল নিশ্চিত করা সাউথ আফ্রিকা নিজেদের পয়েন্ট বাড়িয়ে ১১তে নেয়। তাদের জয়ে ৬ পয়েন্ট নিয়ে পাঁচে থেকে বিশ্বকাপ শেষ করল ভারত।

শেফালি-মান্দানাদের বিদায়ে কপাল খুলেছে ৭ পয়েন্ট নিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের। দিনের অন্য খেলায় বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। গ্রুপপর্বের সবকটি ম্যাচ জিতে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। সাত ম্যাচে তিন জয়ে ছয়ে নিউজিল্যান্ড। একটি করে জয় নিয়ে সাত ও আটে বাংলাদেশ এবং পাকিস্তান।

৩০ মার্চ প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন ক্যারিবিয়ান মেয়েরা। প্রোটিয়াদের বিপক্ষে একদিন পরে লড়বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংলিশ দল। ক্রাইস্টচার্চে ৩ এপ্রিল নির্ধারণ হবে আসর চ্যাম্পিয়নদের নাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজবাংলাদেশভারতমান্ধানালিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পিএসসির নতুন চার সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এসডিজি অর্জনে সমন্বিতভাবে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ, যা বললেন বাসার

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT