চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের বর্ধমানে তৃতীয় বঙ্গবন্ধু লোকমঞ্চের উদ্বোধন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৮ অপরাহ্ণ ০৯, মে ২০১৭
প্রবাস সংবাদ
A A

সোমনাথ দাস চান্দল্য, ভারত থেকে: ভারতের পশ্চিম বর্ধমানের গোগলা গ্রামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো তৃতীয় বঙ্গবন্ধু লোকমঞ্চ। গত ৭ মে লোকমঞ্চটির উদ্বোধন করা হয়। কবি সোমনাথ দাস চান্দল্য প্রতিষ্ঠিত তৃতীয় মঞ্চটিসহ তিনটি মঞ্চই প্রতিষ্ঠা করেছে ঐক্য সাহিত্য পত্রিকা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটি।

বিশিষ্ট কবি ও গল্পকার লিয়াকত আলী ধূপ ও প্রদীপ জ্বালিয়ে মঞ্চের উদ্বোধন করেন। গোঁসাইবাগান এলাকায় টুমুনি নদীর তীরে প্রতিষ্ঠিত এই মঞ্চ উদ্বোধন উপলক্ষে বর্ধমান, বীরভূম ও দুর্গাপুর থেকে অংশ নিয়েছিলেন ৩ শতাধিক কবি ও বাউল। মঞ্চের উদ্বোধন করা হয় বাউল গান দিয়ে। রোপন করা হয় বকুল গাছ।

বিশেষ আমন্ত্রিত হিসেবে আসেন মুর্শিদাবাদের শ্যাম গোঁসাই, নিমাই দাস ও আমানত ফকির, বীরভূমের লক্ষণ দাস বাউল, বর্ধমানের গায়ক গবেষক উত্তম দাস ও অনাথ বন্ধু ঘোষ, দুর্গাপুরের কবি সুশীল নাগ, কলকাতার সুমনসহ অনেক শিল্পী।

ঐক্য সাহিত্য পত্রিকা সংশ্লিষ্টদের ছাড়াও ফেসবুক সাহিত্য সংগঠন ঝিঙেফুলের অনেক সদস্যও যোগদান করেন এই আয়োজনে। উদ্যোক্তাদের স্লোগান গাছ লাগাও ও প্লাস্টিক বর্জন কর’র অংশ হিসেবে বৃক্ষরোপণ ছাড়াও অতিথি ও অংশগ্রহণকারীদের শালপাতার থালা বাটিতে খাবার পরিবেশন করা হয়।

এই উপলক্ষে ঝিঙেফুল সাহিত্য পত্রিকা একটি বিশেষ সংখ্যা প্রকাশ করে। প্রকাশিত হয় লিয়াকত আলীর মহাজনী পদের গ্রন্থ ( দ্বিতীয় খণ্ড) ‘পাখি আমার মর্মর পাখি’ মঞ্চের কারিগর (রাজমিস্ত্রি) কাঞ্চন মণ্ডলের ছড়াগ্রন্থ ‘পাতার বাঁশি’।

আনুষ্ঠানিক উদ্বোধনের আগে থেকেই বঙ্গবন্ধু লোকমঞ্চে প্রতি মাসের প্রথম রবিবার আসর বসে। অংশগ্রহণ করে বিভিন্ন এলাকার বাউল, ফকির ও সাধু সন্নাসীরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ফেনীতে আওয়ামী লীগ কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার আশ্বাস পেলে অনশন ভাঙবেন সোনম ওয়াংচুক

জুলাই ২২, ২০২৬

রেফারিং অন্যায্য ছিল না, ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে: স্কালোনি

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই: খনিজ সম্পদ মন্ত্রণালয়

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT